

শৈশব থেকেই যাদের সম্পর্ক ছিল তীব্র বৈরিতায় মোড়ানো, প্রতিটি দেখা মানেই ঝগড়া-মারামারি। একসাথে থেকেও দূরে, কথার মাঝে বিষ। তারা একে অপরের উপস্থিতি পর্যন্ত সহ্য করতে পারে না। তীক্ষ্ণ বাক্য, ঠান্ডা প্রতিহিংসা, আর অব্যক্ত রাগের মাঝে বড় হয়ে উঠেছে মাহতাব মুজাহিদ ও তাশা রহমান। কেউ কারো ছায়া পর্যন্ত মেনে নিতে পারে না। হঠাৎ করেই একদিন পরিবারের চাপে বাধ্য হয়ে তারা আবদ্ধ হয় এক অনিচ্ছুক বন্ধনে, যার নাম "বিয়ে"। এক ছাদের নিচে, এক বিছানায় দুজন চেনা বৈরী মানুষ। এই বৈরিতার ভেতরেই শুরু হয় এক নতুন অধ্যায়। ভাগ্য জুড়ে যায় একে অপরের সাথেই। কিন্তু বিয়ে কি পারবে তাদের বৈরিতা মুছে দিতে? নাকি একসাথে থাকা মানেই আরও দ্বন্দ্ব, আরও দূরত্ব? কী হবে তাদের এই বৈরী সম্পর্কের পরিণতি? বিয়ের পরও কি থাকবে সেই পুরনো বিদ্বেষ? নাকি একসাথে কাটানো প্রতিটি দিন ধীরে ধীরে গলিয়ে দেবে বৈরী সম্পর্কের বরফ? তাদের ভালোবাসা কি সত্যিই জন্ম নিতে পারবে এক বৈরী হাওয়ার ভিতর? জানতে হলে পড়তে হবে ই-বই "বৈরী হাওয়ায় মাতাল প্রেম"।
"প্রথমেই যে কথা টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ই-বুকে পড়া এটাই আমার প্রথম এতো বড় গল্প 💞 ,,, ই-বুকে এতো বড় গল্প আমি মনে হয় কখনো পড়ি নি আগে 🙂। যাইহোক, লেখিকা আপুর দুই টা রানিং গল্প আমি পড়তেছি আপুর ফেসবুক পেইজ থেকে এবং বুঝতে পেরেছি সত্যি অনেক সুন্দর গল্প লেখার প্রতিভা প্রিয় লেখিকা আপুর 💖। অসাধারণ সুন্দর একটা সামাজিক, পারিবারিক, রোমান্টিক গল্প মনে হয়েছে এই গল্প টা আমার কাছে 🥰। ( ধন্যবাদ জানাচ্ছি লেখিকা আপু কে এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য)"
valo hoyeche
Read all reviews on the Boitoi app
osadaron akta golpo❤️ onek sondor hoise apu ❤️❤️
golpo ta onk sundor apu
khob khob sundor golpo ta akdom moner moto perfect 🫶
গল্পটা অনেক সুন্দর 😍🥰। খুব খুব ভালো লেগেছে। তাদের দুষ্টু-মিষ্টি,ঝগড়া,ভালবাসা, এক কথায় অসাধারণ হয়েছে গল্পটা।
এক কথায়, টক ঝাল মিষ্টি 😌😌
অনেক সুন্দর একটা গোছানো গল্প, ভালো লেগেছে খুব❤️❤️❤️
আপু আমি তোমার গল্প প্রথম পড়েছি এর আগে আমার তেমন গল্প পড়া হই না এখন। আমি তোমাকে তুমি বলছি মাইন্ড করো না প্লিজ। গল্প টা এত সুন্দর যা বলার মত না, আমি রীতিমতো গল্পের মাঝে হারাই গেছিলাম 🥰 উফফ হাজার বার পড়লে ও আমার মনে হই হবে না এত সুন্দর যা লিখে প্রকাশ করা সম্ভব না।
অসাধারণ ছিল।
Khub valo laglo