

কাবেরীর আকাশ ছিল একটাই, সেটা হলো তার বাবা। একটা মেয়ের চোখে দেখা একাকীত্বের রোদেলা দিন আর বাবার ছায়া হয়ে পাশে থাকা একান্ত ভালোবাসা। বাবার প্রতি ছিল তার নিঃশর্ত, অন্ধ বিশ্বাস। সেই মানুষটার ভালোবাসায় গড়া ছিল ঘর, সংসার, ভরসা আর অস্তিত্ব। কিন্তু সময় অনেক কিছুই বদলে দেয়। সময় সাক্ষী হয়ে থাকে, যখন ভরসা করা মানুষ রেখে যায় প্রতারণার ছায়া আর এক চিরস্থায়ী শূন্যতা। বন্ধুত্ব আসে ধীরে—কোমল, নীরব, নির্ভরতায় মুড়িয়ে। ভালোবাসাও এসেছিল, খুব নরম পায়ে। কিন্তু সব ভালোবাসা কি থাকার জন্যই আসে? ভালোবাসাও রং বদলায় কারণে, অকারণে। হোক সেটা যেকারো ভালোবাসা। সব ভালোবাসা কি সত্যিই ভালোবাসা? না কি কিছু ছিল কেবল মন্দবাসা? “ছায়া রোদ” এক মেয়ের আত্মবিশ্বাস ভাঙার গল্প, ভরসার মানুষদের হারিয়ে ফেলার হাহাকার, আর সম্পর্কের রঙবদলের এক জ্যান্ত আয়না। পরিবার, বন্ধুত্ব আর ভালোবাসা—সব সম্পর্কই কি শেষ পর্যন্ত একই রকম থাকে? জানতে হলে পড়ুন ছায়া রোদ। ভালোবাসা আর ছায়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জীবনগাথার গল্পকাহিনি।
মারিয়াপু দারুন লিখেছো। খুব ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যাও। অনেক ভালোবাসা আর দোয়া রইলো তোমার জন্য❤️❤️
Read all reviews on the Boitoi app
লেখিকার জন্য অফুরন্ত ভালোবাসা। লেখিকার দীর্ঘায়ু কামনা করি।
এক কথায় অসাধারণ ছিলো গল্পটা এভাবেই এগিয়ে যাও❤️❤️
দারুন হয়েছে মারিপু।ইনশাআল্লাহ আগে আরো ভালো কিছু তোমার থেকে পাবো আশা করি।❤️🫰
Sundor hoyeche
অনেক সুন্দর হয়েছে গল্পটা , অভিনন্দন দোস্ত