

"পাহাড় পছন্দ?" "ভীষণ!" "আর কী পছন্দ?" "কথা বলা! জানেন স্যার, আমার বাবা আমাকে তোতা পাখি বলে ডাকতেন। তাঁর সাথে আমার ছিল রাজ্যের আলাপ। সারাদিন পুটুর পুটুর করে মুখ চলত। কিন্তু বিয়ের পর আবিষ্কার করলাম, শ্বশুরবাড়িতে কেউ আমার সাথে কথা বলতে চায় না। সেখানে আমার কথা শোনার মানুষ নেই। যে যার জীবন নিয়ে ব্যস্ত। আর আমি ছিলাম সবার হুকুমের দাস। প্রথম প্রথম খারাপ লাগলেও ধীরে ধীরে তা মানিয়ে নিলাম। চুপ হয়ে গেলাম। তারপর পঁচিশটা বছর কেটে গেল, কিন্তু আমার সাথে কথা বলার আর কাউকে পেলাম না।" নূরজাহানের চোখে পানি। সে আবারও তাকাল শান্ত নদীটির পানে। চারপাশে জোনাকির আনাগোনা শুরু হয়েছে। দূরে কোথাও অজানা প্রাণী ডেকে উঠছে। হালকা হিমেল হাওয়ায় নূরজাহানের কপালের সামনের ছোট চুলগুলো বার বার উড়ছে।
"জীবন কখনো থেমে থাকে না। আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই শুরু হবে। প্রয়োজন শুধু সঠিক সিদ্ধান্ত ও কিছু সঠিক মানুষ। গল্পের ঠিক এমনটাই ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে। আমরা অনেকেই আশাহত হয়ে যাই। তবে ধৈর্য ধরে যদি সঠিক সময়ের অপেক্ষা করি, সঠিক পরিকল্পনা নিয়ে আগাই তাহলে নিশ্চয়ই একদিন সুখের দেখা পাওয়া যাবে"
জীবন কখনো থেমে থাকে না। আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই শুরু হবে। প্রয়োজন শুধু সঠিক সিদ্ধান্ত ও কিছু সঠিক মানুষ। গল্পের ঠিক এমনটাই ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে। আমরা অনেকেই আশাহত হয়ে যাই। তবে ধৈর্য ধরে যদি সঠিক সময়ের অপেক্ষা করি, সঠিক পরিকল্পনা নিয়ে আগাই তাহলে নিশ্চয়ই একদিন সুখের দেখা পাওয়া যাবে
Read all reviews on the Boitoi app
অসাধারণ সুন্দর
best Story ami kokhono vabini ekta golpo eto shundor hote pare koyekta part e toh kannai kore felchilam🥹❤️
তালাক বা ডিভোর্স যেভাবেই বলিনা কেন খুব বাজে একটা শব্দ, সমাজের মানুষ যে কত খারাপভাবে দেখে, পারলে কথা শুনাতে শুনাতে মেরে ফেলে ওই মেয়েটাকে। পরকীয়া কিন্তু পাপ,অন্যায় তাও মানুষ সেটা স্বাভাবিক করে নেয় আস্তে আস্তে, ক'জন পারে নূরজাহানের মতো শক্ত হাতে সব সামলাতে, ছেলে মেয়েদের জন্য এত বছর ত্যাগ করতে? আমার মা পেরেছে জানেন আপু গত ১৮ টা বছর আমার জন্য ২য় বিয়ে না করে আমাকে আমার দাদা বড়ী থেকে আগলে রেখেছে আমার বাবার মৃত্যুর পর, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু আমি পারিনি আমার মাকে কোনো সুখ, শান্তি দিতে। আসলে মা'তো মা'ই হয়। আপনার গল্পটা খুব ভালো লাগলো আপু, খুবব। বইটই এ পড়া প্রথম গল্প আমার এটা। শুভকামনা আপনার জন্য আপু।
Golpo ta ek kothai oshadharon cilo erokom ghotona bastobe o ghote onk asholei Noorjahan er life struggle ta onk koshter cilo 💞💞💞💞
সুন্দর একটা গল্প
দারুন হয়েছে
চমৎকার গল্প।
Nice story .
It's a great book..এক বসায় শেষ করেছি..keep up the good work api💜💜💜