

নারীর জীবন মানেই অন্যের জন্য বেঁচে থাকা নয়। সংসার, সম্পর্ক, দায়িত্ব—সবকিছুর ভিড়ে নারী নিজেকে ভুলতে বসলেও প্রতিটি নারীর একটি নিজস্ব সত্তা থাকে; থাকে নিজের মতো করে বাঁচার অধিকার। সুতোরেখা এমন এক ডিভোর্সী নারীর গল্প, যে ভালোবাসতে জানে, ত্যাগ করতে জানে; আবার প্রয়োজন হলে অসম্মান ও অবহেলার দেয়াল পেরিয়ে নিজের জন্য নতুন পথও খুঁজে নিতে জানে। ভাঙনের পর যেখানে অনেকেই হারিয়ে যায়, সেখানে সে খুঁজে পায় নিজের শক্তি, নিজের স্বপ্ন আর নতুন করে বেঁচে থাকার সাহস। ভালোবাসা, আত্মসম্মান, সম্পর্কের টানাপোড়েন এবং আত্ম-আবিষ্কারের এক কোমল যাত্রার নাম ‘সুতোরেখা’।
"আদিবাকে যত পড়ি তবুও মন ভরে না। বরাবরই যেসব মেয়েরা নিজেরা কিছু করার চেষ্টা করে সেসব গল্প বেস্ট লাগে আমার। তাই এই গল্পও জোশ লাগছে। জীবন যেহেতু আদিবাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেই, সেই জার্নির আরো পার্ট থাকলে ভালো লাগতো। কিন্তু পাঠক হিসেবে যদি সেসব নিজের মতো কল্পনা করে রাখি তাহলেও মন্দ হয় না 🤍🫰"
আদিবাকে যত পড়ি তবুও মন ভরে না। বরাবরই যেসব মেয়েরা নিজেরা কিছু করার চেষ্টা করে সেসব গল্প বেস্ট লাগে আমার। তাই এই গল্পও জোশ লাগছে। জীবন যেহেতু আদিবাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেই, সেই জার্নির আরো পার্ট থাকলে ভালো লাগতো। কিন্তু পাঠক হিসেবে যদি সেসব নিজের মতো কল্পনা করে রাখি তাহলেও মন্দ হয় না 🤍🫰
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর ছিলো, দাম্পত্য জীবনের বর্ণনা আরেকটু চাইছিলাম কিন্তু হয়তো এতেই পূর্ণতা।
শেষটা বেশি তাড়াহুড়া লেগেছে!
প্রতিটা মেয়ের আদিবার মতো সাহসী হলে সফলতা পেতো! গল্পটা দারুন!
গল্প টি অসাধারণ হয়েছে। অনেক গুছিয়ে লিখেছো। এত এত ভালো লেগেছে বলার বাহিরে। একদম মুগ্ধ হয়ে গিয়েছি। কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলামনা। আগামিতে এমন সুন্দর আরো ই-বুক চাই। এইভাবেই এগিয়ে যাও। অনেক দোয়া রইলো। 😍😍