

“তোমরা খুব পচা! মান ভরা বুলি। ষোড়শীর সহ্যক্ষমতা হ্রাস পাচ্ছে যে! ইউভি বেড হতে উঠে দাঁড়ায়। রোজের কপালে প্রগাঢ় চুম্বন বসিয়ে ভাইয়ের পানে চায়, “ব্রো, সে কি আমাদের ভয় পাচ্ছে?” মায়াদ তীর্যক নেত্রে তাকায়। ছোট ভাইয়ের বোকা বোকা কথায় সমুদ্র নীল চোখজোড়ায় রাগের আভাস মিলছে। সে তার স্বরে বলল, “ভয় পেয়েই সে জানবে, ‘আমরা ফাকিং ভয়ংকর!’ হিংস্রদের মাঝেই কেবল ষোড়শীকে শোভা পায়। কারণ সে আমাদের ‘সাইকোপ্যাথিক মোহ’!”
"অনেক সুন্দর হয়েছে ভাইয়া আমার অনেক ভালো লেগেছে গল্পটা।🥰 আর নাহিদ রহমান মানেই তো গল্পে ডার্ক রোমান্স দিয়ে ভরা থাকবে না হলে তো জমে না।আপনার সব গল্পের বই আমি কিনে পড়ে ফেলেছি সবগুলোই অনেক সুন্দর ❤️❤️"
It turned out very well. I have been reading your writing for a long time. In a word, your writing is extraordinary.
Read all reviews on the Boitoi app
excellent
apnr lekha sob golpo e onek besi romantic hoy ,, ak kothay dark romance but Ai Ta dark romance er upore kisu thakle oi ta hobe ,, overall golpo ta valoi ,, r last akta request,, plz next je golpo e lekhen na kn naika gula aktu strong personality diyen
আমি বার বার অবাক হয়ে যায় নাহিদ রহমান ভাইয়ের ডার্ক রোমাঞ্চ গল্প এত সুন্দর কিভাবে হয় আমি সত্যিই ফিদা। বিশ্বাস করুন আপনার গল্প না পড়লে ভালোই লাগে না এমন ডার্ক রোমাঞ্চ গল্প আগে কখনো পড়িনি আপনার সবগুলো গল্পই অসাধারণ সুন্দর
অনেক বেশি সুন্দর হয়েছে❤❤❤
আমি কখনো কোনো গল্পের রিভিউ দেইনি,তাই কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করব, বা লেখক কে অভিনন্দন জানাব বুঝতেছি, শুধু এতটুকুই বলবো উপন্যাস অসাধারণ হয়েছে,আরও এই রকম একটা, না না অনেক গুলো উপন্যাস পাব আাশা করছি
এই লোকেকের মোটামুটি সবগুলো বই আমার খুব ভালো লাগে আমার কেনা প্রথম ই বুক গুলো ইনার
যদিও আমার এই ধরনের গল্প বেশিরভাগ বিদেশি, ইংলিশ pdf আর wattpad এই পড়া হয়েছে।বাংলাতে হয়তো এই লেখকের লেখায় আমার প্রথম পড়া হয়েছে।বাংলা ভাষায় এই ধরনের গল্প লেখার সাহস দেখানোই আমার কাছে এই লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের দেশে এমন ঘরানার লেখালেখি এখনও খুব বেশি দেখা যায় না; তাই প্রথমদিকের একজন লেখক হিসেবে এতটা সমালোচনার মুখোমুখি হওয়াটা হয়তো অনিবার্য।খোজ নিলে দেখা যাবে বাংলাদেশের বেশিরভাগ রিডার অনলাইনে এসব বিদেশি ইরোটিক নোভেল,Smut comic পড়ে,কিন্তু ফেসবুকে এসে সুশীল গিরি দেখায়।লেখককে ছোট করে, অপমান করে সাধু সাজে। কিন্তু সমালোচনার ভিড়ে এই জনরার নতুন লেখকের চেষ্টা, সাহস আর সম্ভাবনাটুকুও যেন হারিয়ে না যায়। যদিও নাহিদ ভাইয়ার লেখনিতে এখনও একটা কাঁচা হাতের ছাপ স্পষ্ট—কোথাও কোথাও বাক্য কিছুটা খাপছাড়া, কিছু জায়গায় ঘটনাপ্রবাহ আরও গুছিয়ে নেওয়ারও প্রয়োজন আছে, আবার কিছু অংশে লেখকের ভাবনাগুলোকে আরও পরিণতভাবে প্রকাশ করার প্রয়োজনও মনে হয়েছে। কিন্তু আমার কাছে এগুলোই বরং একজন নতুন লেখকের সবচেয়ে সুন্দর দিক, কারণ পরিণত লেখার আগে এমন কাঁচা, অসম্পূর্ণ অথচ নিজস্ব একটা পথ তৈরি করেই তো লেখক এগিয়ে যায়। বিদেশি লেখকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশাল পাঠকগোষ্ঠী আর সুযোগের সঙ্গে একজন নতুন বাংলা লেখকের শুরুর দিকের লেখাকে তুলনা করা খুব একটা ঠিক হবে না হয়তো। বরং তার লেখার মধ্যে যে সম্ভাবনাটা আছে, সেটাকে দেখাই বেশি জরুরি। বিশেষ করে অন্যদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায়, নিজের মতো করে এই ঘরানায় লেখার চেষ্টা করাটাও কম সাহসের বিষয় নয়। আমার সবচেয়ে ভালো লেগেছে—লেখক চেষ্টা করছেন নিজের একটা লেখার ধরন তৈরি করতে। আজকের লেখায় যে জায়গাগুলো একটু দুর্বল, সেগুলোই হয়তো আগামী দিনের লেখায় আরও শক্তিশালী হয়ে উঠবে। কাঁচা হাতের লেখনী যদি নিয়মিত চর্চা, আর গঠনমূলক সমালোচনা পায়, তাহলে এই লেখকের আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। তাই সমালোচনা হোক, কিন্তু সেই সমালোচনা যেন লেখককে থামিয়ে না দেয়। ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি একটু সাহসও দেওয়া দরকার।তাই আমার কথাতে লেখকের খারাপ লাগলে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। যেহেতু নাহিদ ভাইয়ার মায়াদ্র থেকে শুরু করে সবগুলো ই-বুকই আমি কিনে পড়েছি এবং আমি ভাইয়ার একজন রেগুলার পাঠক তাই আমি মনে করি এতটুকু সমালোচনা করার অধিকার আমার রয়েছে।বাকি ইবুক গুলোর মতো মায়াদ,রোজ,ইউভি এর গল্পটাও বেশ পছন্দ হয়েছে। সবশেষে লেখককে বলতে চাই----- লিখতে থাকুন। আরও পড়ুন, আরও শিখুন, আরও গুছিয়ে লিখুন। আজকের এই কাঁচাভাবটাই একদিন হয়তো আপনার পরিণত লেখনীর গল্প হয়ে দাঁড়াবে। এভাবেই এগিয়ে যান আর ফেসবুকে সুশীল সেজে আপনার সমালোচনা করা ভন্ডদের মুখে ঝামা ঘসে দিন। রিভিউটা হয়তো একটু বেশিই বড় হয়ে গেছে।কিন্তু বিশ্বাস করুন আপনার লেখনি নিয়ে আমি এর থেকেও বড় রিভিউ দিলেও হয়তো তৃপ্তি পাবো না।🫶
খুবই ভিন্ন রকমের গল্প তবে আমি কেমন যেন রহস্য পেলাম। ইসাবেলা কে ছিলো?? রুশির কি হল?? জনই বা কোথায় গেল?? পাট ২ কি আসবে এ গল্পের??
জীবনে প্রথম কোন গল্প রেটিং দিলাম। অসাধারন হয়েছে। এমন গল্প মানে নাহিদ ভাই। অপেক্ষা থাকবে