

"আমাকে বিয়ে করবি উদিতা?" উদিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "নাহ!" সাফিন কাতর কণ্ঠে বলল, "এত নিষ্ঠুর কেন রে তুই?" "কারণ আমি জীবনে একটু শান্তি চাই। নিজের একটি ঘর চাই সাফিন ভাই। নিজের একটি সংসার চাই। আর তোমাকে বিয়ে করলে এসবের কিছুই পাব না আমি সাফিন ভাই। কারণ তোমার মা কোনো দিনও আমাকে মেনে নেবেন না।" সাফিন এবার উদিতার হাঁটুর কাছে এসে বসে বলল, "এই উদিতা, বিশ্বাস কর, বিয়ে র পর আমি তোকে নিজের সাথে ঢাকা নিয়ে যাব। ওখানে তোর নিজের ঘর থাকবে। তোর নিজের সংসার থাকবে।" "আমাকে বিয়ে করলে তুমি মা-বউকে একসাথে নিয়ে চলতে পারবে না কখনো। আর এটা একজন পুরুষের জন্য অনেক বড় মানসিক যন্ত্রণা সাফিন ভাই। আর মামি আমাদের প্রতি যতই অন্যায় করুক না কেন, সেই কিন্তু আমাদের মাথায় ছাদ দিয়েছে, যেখানে আমাদের নিজের বাবা-মাই আমাদের ছুড়ে ফেলে চলে গিয়েছিল। সেই মানুষটার মনে কষ্ট দিয়ে আমি আলাদা ঘর বাঁধি কী করে, সাফিন ভাই?"
"গল্পটা অসাধারণ ছিল। এন্ডিং চমৎকার ছিল।বাবা মায়ের ডিভোর্স যে সন্তানদের জীবনে কতটা বিপর্যয় ডেকে আনে, উদিতা-উপমা তার প্রমাণ। আমি এক টানে পুরো গল্পটি পড়েছি। আর বার বার মন চেয়েছে উদিতার বাবাকে যেয়ে দুই চারটে থাপ্পড় মারি। আর পরকীয়া! এটা নিয়ে কি বা বলব। আমাদের সমাজটাকে - নীরিহ মেয়েদের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই সামাজিক ব্যধিটা। বরাবরের মতোই প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। রুবির জন্যে খারাপ লেগেছিল। এইজন্যে নিজের সংসারে কাউকে নাক গলাতে দিতে নেই। এতে নিজেরই ক্ষতি। যাই হোক ভালো লেগেছে। দোয়া করি কারো বাচ্চাদের যেন বাবা মায়ের ডিভোর্স দেখতে না হয়। যাই হোক, গল্পটি অসাধারণ ছিল। লেখিকার জন্য শুভকামনা"
গল্পটা অসাধারণ ছিলো টক ঝাল মিস্টি টাইপের যাকে বলে একের মধ্যে সব
Read all reviews on the Boitoi app
অনেক চমৎকার হয়েছে গল্প, বাবা, মা ছাড়া সন্তানদের জীবন খুব দুর্বিষহ হয়ে যায়,এন্ডিং খুব সুন্দর হয়েছে।
আপনার প্রতিটা গল্প আমার পড়া। প্রতিটা ইবুক আসলে আমি কেমন যাচাই না করেই কিনে এক বসায় পড়ে শেষ করি। যেমন পড়াতাম হুমায়ুন আহমেদ এর বই। প্রতিটা গল্পের মতো এই গল্পটাও ভালো লেগেছে। গল্প নিয়ে একটা কথা না বলে পারছি না। বাস্তবেও অন্যায়কারীরা ভালো থাকে ভীষণ ভালো থাকে। প্রকৃতির শাস্তি বলুন আর উপর ওয়ালার বিচার বলেন শয়তান বজ্জাত গুলো কেন যেন পায়না। ওরা অন্যায় করেও কিভাবে এতো ভালো থাকে।
গল্পটা অসাধারণ ছিল। এন্ডিং চমৎকার ছিল।বাবা মায়ের ডিভোর্স যে সন্তানদের জীবনে কতটা বিপর্যয় ডেকে আনে, উদিতা-উপমা তার প্রমাণ। আমি এক টানে পুরো গল্পটি পড়েছি। আর বার বার মন চেয়েছে উদিতার বাবাকে যেয়ে দুই চারটে থাপ্পড় মারি। আর পরকীয়া! এটা নিয়ে কি বা বলব। আমাদের সমাজটাকে - নীরিহ মেয়েদের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই সামাজিক ব্যধিটা। বরাবরের মতোই প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। রুবির জন্যে খারাপ লেগেছিল। এইজন্যে নিজের সংসারে কাউকে নাক গলাতে দিতে নেই। এতে নিজেরই ক্ষতি। যাই হোক ভালো লেগেছে। দোয়া করি কারো বাচ্চাদের যেন বাবা মায়ের ডিভোর্স দেখতে না হয়। যাই হোক, গল্পটি অসাধারণ ছিল। লেখিকার জন্য শুভকামনা