Authors
Explore our collection of books across different authors

নাজমুল হাসান দারাশিকো
8
Books
78
Followers
লিখালিখির শুরু ছোটবেলা থেকেই। বড় হয়ে লেখক হবো - এমন একটা স্বপ্ন ছিল। ২০০৬/০৭ সাল থেকে সিনেমা নিয়ে লিখালিখির শুরু। প্রথম লিখা প্রকাশিত হয়েছিল দৈনিক যায়যায়দিন-এ। তারপর ব্লগিং - সামহোয়্যারইন ব্লগ -এ। সিনেমা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী লিখেছি, প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা আর ম্যাগাজিনে। ২০১৩ সালে বাংলা সিনেমার ডেটাবেজ তৈরির উদ্দেশ্যে বিএমডিবি. কম.বিডি চালু করেছিলাম। ২০২০ সাল থেকে পরিচালনার দায়িত্ব থেকে অবসর নিয়েছি - পারিবারিক ও কর্মজীবনের ব্যস্ততার কারণে। স্বভাবে অন্তর্মুখী। এত বছর ধরে লিখলেও তাই কোন প্রকাশণা নেই। দুই তিনটি সংকলনে একটি করে লিখা প্রকাশিত হয়েছিল। নামে বেনামে এখনও লিখি - অনিয়মিতভাবে। ই নামে লিখাগুলো পাওয়া যাবে দারাশিকো ডট কম-এ। আসবেন, কথা হবে।