Authors
Explore our collection of books across different authors

ডা. প্রণব কুমার চৌধুরী
0
Books
2
Followers
খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরীর জন্ম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সরোয়াতলী গ্রামে। তাঁর বাল্যকাল ও স্কুল জীবন কাটে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে মাতামহ স্বর্গত: যোগেন্দ্র লাল দাশ ও স্বর্গত: মাতামহী রসবালা দাশ এর যত্ন-আদরে। ১৯৯৫ সালের জানুয়ারিতে তিনি শিশু স্বাস্থ্য বিষয়ে এফসিপিএস অর্জন করেন। শিশু স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন দৈনিকে নিয়মিত লিখে থাকেন। শিশু স্বাস্থ্য বিষয়ে দেশের আগামী, সময়, অনুপম, মাওলা ব্রাদার্স প্রভৃতি স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে তাঁর নানা গ্রন্থ প্রকাশিত হয়েছে। ছোটকাল থেকে সাহিত্য চর্চায়ও সন্নিষ্ঠ তিনি। একাধারে তিনি কবি ও গীতিকার। ছোটদের জন্য তাঁর লেখা বেশ কিছু ছড়া ও গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়।