Authors
Explore our collection of books across different authors

ওসমান গণি
1
Books
135
Followers
ওসমান গণি জন্ম ও বেড়ে উঠা শঙ্খ নদীর তীর ঘেঁষা গ্রাম, পুরানগড়-এ। একপাশে নদী আর অন্যপাশে পাহাড়ের কোল দখল করে গড়ে উঠেছে জনপদ- পুরানগড়। নদী ও পাহাড়, লেখক মনের বিকশিত হওয়ার চমৎকার উপাদান। এই দুই উপাদানে লেখকও বিকশিত হয়েছেন পুরো মাত্রায়। তাই রাষ্ট্রবিজ্ঞানের মতো কাঠখোট্টা বিষয়ের ছাত্র হয়েও তাঁকে টানে প্রকৃতি। তাঁকে টানে কবিতা। তাঁকে টানে সৃষ্টিশীলতা। বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় সাড়ে তিন দশকের সফল ব্যাংকিং ক্যারিয়ার শেষ করে এখন অবসর জীবন-যাপন করছেন তিনি। একমাত্র ছেলে স্বপরিবারে আছেন অস্ট্রেলিয়া, এবং একমাত্র মেয়ে স্বামী ও সন্তানসহ কানাডায়। বিভিন্ন সামাজিক কার্যাবলী পরিচালনা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলানো এবং আত্মার ক্ষিধে মেটাতে লেখালেখি করে এই সময়ে ব্যস্ততম অবসর জীবন পার করছেন তিনি।