Authors
Explore our collection of books across different authors

আহমাদুল হাসান হাসনু
1
Books
1
Followers
আহমাদুল হাসান হাসনু। ১৯৮০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী লাভ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধীনে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর থেকে এম.এড ডিগ্রী লাভ করেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল 'ল' কলেজ থেকে এল.এল.বি. ডিগ্রী লাভ করেন। পেশা ইঞ্জিনিয়ারিং হলেও বিভিন্ন বিষয়ে লেখাপড়া করে ডিগ্রী অর্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধিতে তার প্রবল আগ্রহ। তবে বাড়তি আগ্রহ মনোবিজ্ঞানের প্রতি। সেজন্য আইন ও সালিশ কেন্দ্র থেকে মনোবিজ্ঞানের উপর একাধিক কোর্সও সম্পন্ন করেছেন। বিশ্ব-সাহিত্য কেন্দ্রের পাঠ-চক্রে ৩ (তিন) বৎসরাধিককাল সক্রিয় সদস্য ছিলেন। সুযোগ পেলেই তিনি বিভিন্ন কোর্স বা সেমিনারে অংশগ্রহণ করে জ্ঞান বৃদ্ধির চর্চা করে যাচ্ছেন।