

পুরো বাসে একটা মানুষও জেগে না থাকলেও স্বাধীনের চোখের ঘুম উড়ে গেছে। কারণ দীর্ঘ তিন ঘন্টা ধরে মেয়েটা তার কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। অপরিচিত একটা মেয়ে এতটা কাছাকাছি চলে এসেছে ভাবতেই অস্বস্তি লাগছে। স্বাধীন মেয়েটাকে সরাতে চেয়েছিল কিন্তু তখন হৃদি নড়েচড়ে আরও শক্ত করে স্বাধীনের কলার চেপে ধরে ঘাড়ে নাক ঘষতে লাগল। স্বাধীনের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। কিন্তু সে কিছু করতেও পারছে না। মেয়েটার ঘুম এত ভারী! কয়েকবার ডেকেও কাজ হয়নি। হৃদি ঘুমের মাঝেই কী যেন বিড়বিড় করে বলছে। স্বাধীন আটকে রাখা দম ফেলে বলল, -এ কোন আজাবে ফেললে মাবুদ? ধাক্কা দিয়ে সিট থেকে ফেলে দেওয়া ছাড়া এই কুম্ভকর্ণের নাতনির ঘুম ভাঙানো যাবে বলে তো মনে হচ্ছে না। ঘুমের মধ্যে হৃদি ভীষণ মিষ্টি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা এত সুন্দর হৃদি ঘুমের মধ্যেই মিটমিট করে হাসছে। এদিকে স্বাধীন রাত জাগা পেঁচার মতো সজাগ বসে আছে।
খুব সুন্দর ছিল। বিয়ের পরের সংসারটা দেখার ইচ্ছে রয়ে গেল কিন্তু। ভীষণ ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর একটি গল্প! খুব পছন্দ হয়েছে🩷
অনেক অনেক সুন্দর একটা বই। পড়ে মনটা ভালো হয়ে গেছে। ধন্যবাদ লেখিকা আপুকে।
Besh bhalo legechhen....
এক কথায় অসাধারণ
লেখকের নতুন এই বইটিও খুব ভালো লেগেছে। খুব সাধারণ একটা গল্প লেখনীর মাধ্যমে হয়ে উঠেছে অসাধারণ। লেখকের জন্য শুভ কামনা।
থ্রিল, সাসপেন্স, রহস্য, ভিলেন - এসব ছাড়াও যে একটি প্রেমের গল্প এত সুন্দর হতে পারে এই বইটি তারই উদাহরণ । একটি মজার ব্যাপার হল, এই বইটির রচয়িতা একজন নারী হয়েও পুরুষদের হেয় করেননি, বরং প্রচ্ছন্নভাবে নারীকেই হেয় করেছেন। তিনি একজন নারী বা মেয়ের স্বভাব-চরিত্র এত নিখুঁতভাবে এত অল্প পরিসরে ফুটিয়ে তুলেছেন যে এর তুলনা নেই। একজন পুরুষ পাঠক হিসেবে আমি লেখিকার কাছে কৃতজ্ঞ। কারণ বর্তমান আধুনিকা নারীজাতি পুরুষদেরকে অপমান করতেই বেশি আগ্রহী। কিন্তু লেখিকা জেরিন আক্তার নিপা তার গল্পে পুরুষদেরকে সম্মানিত করেছেন। সুলেখিকা জেরিন আক্তার নিপা একদিন অনেক উঁচুতে উঠবেন- তাঁর জন্য এই শুভকামনা রইল ।
অসাধারণ হয়েছে!🖤🤎🖤