

প্রেমিকের অন্তঃকরণে অনুভূতির সীমারেখায় আকুলতার সমাহার। প্রিয়তমার মন প্রাঙ্গণে প্রস্ফুরিত অনুভূতির আলোড়ন। পরিণয়ের প্রকট মিলনে বিসৃত উত্তলতার জাগরণ। সমস্ত প্রতিকূলতায় মনোমোহিনীর স্বীয় সত্তার বাঁচিবার অবলম্বন। প্রেমালিঙ্গণের এক ভিন্ন নামকরণ প্রেমোন্মত্ত।
"❝সাবলীল সুন্দর লেখনী গড়া গল্প প্রেমোন্মত্ত! তন্দ্রার জীবনে দ্বিতীয় বসন্ত হয়ে আসে সাক্ষর নামে পুরুষ।কাজিন রিলেটেড বাট অন্যরকম গল্পের কাহিনি সৃষ্টি, গল্পের মাঝে ডুবে যাবেন নিশ্চিত খুব অল্প সময়ে! এই গল্প শিখিয়ে যাবে,,প্রথম প্রেম কখনো বা সঠিক হয় না!জীবনে দ্বিতীয় ফাগুন আসাটাও আমাদের জন্য গুরুত্ব।কখনো কখনো ভুল মানুষকে ফেলে সঠিক মানুষকে বাছাই করতে আমাদের একজন প্রিয় বন্ধুর প্রয়োজন!যে সময়ে অসময়ে আমাদের পাশে থাকে। গল্পটি যতটা না ভাবার্থ বুঝিয়ে শেষ করেছে ততটাই মুগ্ধতার রেশ রেখে গেছে।❞🌼"
❝সাবলীল সুন্দর লেখনী গড়া গল্প প্রেমোন্মত্ত! তন্দ্রার জীবনে দ্বিতীয় বসন্ত হয়ে আসে সাক্ষর নামে পুরুষ।কাজিন রিলেটেড বাট অন্যরকম গল্পের কাহিনি সৃষ্টি, গল্পের মাঝে ডুবে যাবেন নিশ্চিত খুব অল্প সময়ে! এই গল্প শিখিয়ে যাবে,,প্রথম প্রেম কখনো বা সঠিক হয় না!জীবনে দ্বিতীয় ফাগুন আসাটাও আমাদের জন্য গুরুত্ব।কখনো কখনো ভুল মানুষকে ফেলে সঠিক মানুষকে বাছাই করতে আমাদের একজন প্রিয় বন্ধুর প্রয়োজন!যে সময়ে অসময়ে আমাদের পাশে থাকে। গল্পটি যতটা না ভাবার্থ বুঝিয়ে শেষ করেছে ততটাই মুগ্ধতার রেশ রেখে গেছে।❞🌼
Read all reviews on the Boitoi app
খুবই সরল, ছিমছাম এই ভালোবাসার গল্প পটভূমিতে প্রায়ই আসে । প্রায়ই বিয়ের পরে ভালোবাসার গল্প অজানা ভাবে আঁকড়ে ধরে । ভালোবাসা নামক পবিত্র বন্ধনে যুক্ত হওয়ার জন্য কোথাও কেউ যেন অপেক্ষা করে বসে থাকে । এই গল্পের পটভূমি ঠিক সেটা নিয়েই । পটভূমিটা বেশ সাধারণ হলেও তা যেভাবে লেখক ব্যবহার করেছেন তা অসাধারণ ছিল । যেভাবে গল্পটা সাজানো হয়েছে, প্রতিটি প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে তা অন্যরকম সুন্দর ছিল । প্রতিটি প্রেক্ষাপটে দৃশ্যপটও অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে । অনেকদিন পরে বোধহয় কোনো ইবুক এর শব্দ চয়নের প্রেমে পড়েছি আমি । এত সুন্দর করে শব্দ চয়ন করা হয়েছে, এবং তা ঘিরে থাকা সংলাপ ধারণ এবং বাক্য প্রয়োগ যেন আবেগে মিশিয়ে দিয়েছিল আমাকে । এতটা সুন্দর করে সবকিছু করা হয়েছিল । যদিও গল্পে আবহের জায়গাতে খানিকটা কম থাকলেও তা যেন অন্যদিক থেকে মানিয়ে যায় । এই গল্পের চরিত্র গঠনে গল্পের প্রয়োজনেই যেন একটু কম সময় দেয়া হয়েছে । যদি দেয়া হতো তাহলে বোধহয় গল্পে এক ধরনের গভীরতা আসতো পটভূমিতে । যে পটভূমি তখন পড়লে যেন মনে হতো এর মতো অসাধারণ আর কিছুই নেই । যেহেতু আবহ গল্পে একটু কম ছিল সেজন্য চরিত্র গঠনেও স্বাভাবিক কম সময় ছিল । তন্দ্রা চরিত্রটির গঠন বেশ ভালো ছিল । তার উপস্থিতি গল্পের প্রয়োজনে দারুণ ছিল । তবে স্বাক্ষর চরিত্রটির গঠনে আরেকটু সময় নিয়ে কাজ করা যেতে পারতো । চরিত্রটির উপস্থিতি বেশ থাকলেও গঠনে একটু খামতি রয়েছে । গল্পের কাহিনী যেহেতু একেকটা জলছাপে অনেকখানি করে এগিয়েছে, সেজন্য চরিত্র গঠনে আরেকটু সময় এবং ধৈর্য রাখার প্রয়োজন ছিল । শব্দচয়ন, কাব্যিক অনুভূতি এবং কিছু বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি এই গল্পের সবথেকে সেরা দিক হয়ে রইলো । পারিবারিক মেলবন্ধন এই গল্পের আরো একটি সেরা এবং ভালো লাগার মতো অংশ । বানান ভুলের দিকে লেখকদের নজর দেয়া খুবই জরুরি আসলে । এই গল্পেও বেশ অনেকগুলো বানান ভুল রয়েছে । আমি জানি না কেনো, বানান ভুল থাকলে গল্পের দিকে মনোযোগ কোথাও একটা কমে যায় । যাহোক লেখকের লিখনশৈলী বেশ ভালো । সংলাপ ধারণ, শব্দচয়ন, আবহ, প্রেক্ষাপট তৈরি সবই ভালো কিন্তু কখনও কখনও পটভূমি বাছাইয়ে একটু মনোযোগী হতে হবে । লেখকের লেখার জন্য শুভকামনা রইলো । রেটিংঃ ৪.১/৫
ভীষণ ভালো লাগলো আপু গল্প টা। সাক্ষরকে অনেক ভালো লাগছে। অনেক বুঝদার হাসবেন্ড। মিষ্টি প্রেমের সুন্দর একটা গল্প।
আহা! কি দারুণ একটা গল্প পড়লাম। থিম টা এক কথায় অসাধারণ ছিলো। স্বাক্ষর তন্দ্রা জুটি কে বেশ লেগেছে। ভালোবাসা সে তো শুভ্র সুন্দর। প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হলেও একটা সময় সঠিক মানুষটি ঠিক আসে।যেমন তন্দ্রার জীবনে এসেছিলো। ওর সমস্ত শংকা কে কাটিয়ে ভালোবাসার মায়ায় স্বাক্ষর জডিয়ে নিয়েছে। আর সবচেয়ে বেশি যে অংশ টা ভালো লেগেছে তা হলো বেবি হবার পরবর্তী ধাপ টা। বেশ শিক্ষনিয় ছিলো এটা।অবশেষে সব কিছু ছাপিয়ে ভালোবাসার অপর নাম প্রেমোন্মত্ত।