

ফারুক চট্টগ্রামের গুণি ব্যক্তিদের সারিতে নিয়ে আশ্রাফকে পরিচয় করিয়ে দিলো। পরিচয় পর্ব শেষে আরম্ভ হলো সভার মূল পর্ব। এক এক করে সুধীবৃন্দের বক্তব্য শেষ হলো। এবার আরম্ভ হবে ঢাকার বিশেষ অতিথি আশ্রাফের বক্তৃতা। ঘোষক তাকে ব্যাংকার, সমাজ সেবক ও সাহিত্যিক হিসেবে পরিচয় দিয়ে মাইক্রোফোনের সামনে যাওয়ার জন্য আহ্বান জানালো। আশ্রাফের বুক ভয়ে দুরু দুরু করলেও মনের দৃঢ়তা তাকে সুবক্তার মতো উপস্থাপন করতে সাহায্য করলো।