
১৮৬২ খ্রিস্টাব্দের জানুয়ারি মাস। রয়্যাল ভৌগোলিক সমিতির সভাকক্ষ। সমিতির সদস্যরা জরুরি এক সভায় মিলিত হয়েছেন। সভাপতির ভাষণ শেষ হতেই করতালিতে সভাকক্ষ মুখরিত হতে লাগল। তিনি আসন গ্রহণ করার পূর্ব মুহূর্তে বললেন, ‘ইংল্যান্ড ভৌগোলিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে। ইংল্যান্ডের সে খ্যাতি ড. ফারগুসন বৃদ্ধি করতে চলেছেন। তিনি যদি সাফল্য লাভ করেনÑ' তাঁর কথার ফাঁকে শ্রোতাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, ‘অবশ্যই সাফল্য লাভ করবেন।' পূর্ব কথার জের টেনে সভাপতি বলে চললেনÑ‘হ্যাঁ, তিনি সাফল্য লাভ করলে আফ্রিকার অসম্পূর্ণ মানচিত্রকে সম্পূর্ণ করে তোলা সম্ভব হবে। আর যদি ব্যর্থ হন তবে প্রমাণিত হবে, মানুষ যে কেবলমাত্র বুদ্ধিমান প্রাণী তাই নন, সাহসিকতার দিক থেকেও তার সমকক্ষ কেউ নেই।'