

আমাদের সমাজে কতগুলো চরিত্র থাকে যারা নিজেরাই জানে না তারা মানসিক অসুস্থতার মধ্যে আছে। এরকম একটা চরিত্র রাতুলকে নিয়েই ছোট্ট একটা গল্প। এই গল্পটাকে টুনি প্যাক বলা যায়। গল্পের মূল চরিত্র রাতুল ভয়াবহ ভাবে বহু নারী আসক্ত,সারাদিন স্পা করাটাই তার নেশা। আর মেয়েদের সাথে প্রতারণা করতে করতে এক পর্যায়ে রাতুলের কি পরিণতি হয় এটাই গল্পের মূল আকর্ষণ।
বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে ভীষণ চমৎকার একটা গল্প। আমাদের চারপাশে হরহামেশাই এমন ঘটনা ঘটছে। লেখক তার লিখন মুন্সিয়ানায় খুব সুন্দরভাবে তেমন একটি কাহিনী ফুটিয়ে তুলেছেন। লেখাটা টেনে রাখবে পাঠককে। একটানে শেষ করতে বাধ্য হবেন পাঠক। পরিশেষে লেখকের জন্য শুভ কামনা রইল।
Read all reviews on the Boitoi app