

এই গ্রন্থের সবগুলো গল্পই প্রেমের গল্প। ভরপুর রোমান্টিকতার পাশাপাশি মিষ্টি-মধুর বিরহ, প্রেমিক-প্রেমিকার গভীর প্রেমের টান থাকা সত্ত্বেও বিচ্ছেদ, কাছাকাছি অথচ প্রেমিকার অধরা হাতটি ছুঁয়ে না-বলতে পারা ভালোবাসা, মিলনের পরও হারিয়ে যাওয়া প্রেমের কষ্টকর মুহূর্ত, দীর্ঘকাল পর চলতি পথে প্রেমিক-প্রেমিকার হঠাৎ সাক্ষাতে এলোমেলো মিষ্টি-নষ্টালজিক মুহূর্তে দু'জনার দীর্ঘশ্বাস, প্রতারক প্রেমিকের সর্বনাশা ফাঁদে আক্রান্ত মুহূর্তের গাঁথা যা প্রেম ও ভালোবাসার এক অপূর্ব সম্মিলন এই গল্পগ্রন্থ। গল্পগুলো আপনাদের ভালো লাগলেই আমার লেখার সার্থকতা। আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ!- লেখক
পৃথিবী এক মায়াৱ বা ভালবাসাৱ বন্ধনে আবদ্ধ। সেই ভালোবাসার বিভিন্ন রূপ হয়ে থাকে, এই বইটিতে তারই একটি রূপের কথা মনমুগ্ধকৱ ভঙ্গিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা পড়লে স্মৃতির পাতাগুলোকে আমন্ত্রণের মাধ্যমে নিজেকে উদ্ভূত কৱে শিহরিত হৃদয়কে আন্দোলিত করে তুলে যা জীবনের বাঁচার আশা ও আলোকে আলোকিত করে তোলে, হোক না তা বেদনা বা সুখের কিছু অংশ। বইটি পড়ে লেখকেৱ চিন্তাভাবনাও ও সাহিত্য ভান্ডার সম্বন্ধে সমোক্ষ ধারণা পাওয়া যায় যা সত্যিই প্রশংসনীয়। লেখক এর লেখার গভীরতা, চিন্তাশক্তি ও মননশীলতা সত্যিই অনুধাবন করার মত। লেখক কল্পনায় যা ভেবে লিখে তা বাস্তবতায় যেন সদ্য ফুটন্ত ফুলেৱ ন্যায় প্রজ্জ্বলিত ও পরিস্ফুটিত রূপেৱ বহিঃপ্রকাশ। লেখকের লেখার দক্ষতা ও ভঙ্গি সত্যিই চোখে পরার মত। লেখকের আরো সুন্দর সুন্দর মানসম্মত ও অর্থবহ লেখা পড়ার প্রত্যাশী- ডক্টর মো: সামছুল আলম শামীম।
Read all reviews on the Boitoi app