

রাত সাড়ে এগারোটা। মিষ্টিদের বাড়িতে সবার মুখ থমথম করছে। আজ সন্ধ্যা থেকেই একটার পর একটা অঘটন ঘটছে। প্রথমে ভুল নামের কেক কাটা হলো, এরপর আবার চয়নিকার এক্সিডেন্ট। এদিকে ললিপপ আর বিদেশি আগন্তুকেরও কোনো খোঁজ নেই। বড়চাচা আগন্তুককে বেশ কয়েকবার ফোন করেছেন, তিনি ফোন রিসিভ করেননি। আলুর মা খুঁজে বের করলো, ভদ্রলোক মোবাইল ফোনটা ঘরেই ফেলে গেছেন। মিষ্টি ভেবেই পেলো না, মোবাইল ফোনের মত ভীষণ ব্যক্তিগত একটা ডিভাইস কেউ এমন ভুল করে ফেলে যেতে পারে। তাও আবার বেড়াতে এসে!
"তৃধা আপুর একজন নীরব পাঠিকা আমি। বই অনেক দিন আগে কিনে রেখেছিলাম, আজকে পড়া শেষ করলাম ❤️ অসম্ভব রকমের সুন্দর একটি গল্প, এমন সুন্দর সুন্দর আর ও অনেক গল্প চাই। দীর্ঘজীবী হন প্রিয় লেখকা❤️ ইতি আপনার পাঠিকা"
তৃধা আপুর একজন নীরব পাঠিকা আমি। বই অনেক দিন আগে কিনে রেখেছিলাম, আজকে পড়া শেষ করলাম ❤️ অসম্ভব রকমের সুন্দর একটি গল্প, এমন সুন্দর সুন্দর আর ও অনেক গল্প চাই। দীর্ঘজীবী হন প্রিয় লেখকা❤️ ইতি আপনার পাঠিকা
Read all reviews on the Boitoi app
শাহজাহান-মিষ্টি…❤️❤️❤️
I'm not good with words. So I'll just say it's very peaceful to read and that's why everyone should read this book.
বইটা এসেছে অনেক মাস আগে কিন্তু কিনেছিলাম ই বুকের মেলাচলাকালীন। এতটা মিষ্টি একটা গল্প,, পড়া শেষে একরাশ মুগ্ধতা ঘিরে ধরেছিলো। থ্যাঙ্কিউ আপু।
ভালো লাগলো গল্পটা। তবে লেখনী টা কি একটু হুমায়ূন আহমেদ মার্কা হয়ে গেলো না?
অসাধারণ😊
সুন্দর গল্প!❤️
তৃধা আনিকা আপার সব লেখার মতো এইটিও একটি সহজ সাবলীল এবং অসাধারণ বই। একটা সাধারণ পারিবারিক আবহের মধ্যে অনেকগুলো গল্পকে পাশাপাশি নিয়ে দুর্দান্ত ভাবে সবগুলো সুতোকে জুড়ে গল্পটা বলে যাওয়ার কাজটি এই লেখক ভীষণ ভালো করেন। তৃধার কুন্দনিকা বইটি আমার সবচেয়ে প্রিয়। কয়েকবার করে পড়ি । পড়ি আর কাঁদি। হ্যাঁ, সত্যিই যতবার পড়ি ততবারই কাঁদি। সুপ্রিয় লেখক সাহেব -এর পরিসরটি আরও বড়ো হলে হয়তো ভালো লাগত আরও। কারণ সবগুলো চরিত্রকে পুরোপুরি সুযোগ দেওয়া হয়নি বলে মনে হয়েছে। যেমন পিপলুর জন্য বরাদ্দ দুটো অনুচ্ছেদে ওর চরিত্র বোঝা গেছে। কিন্তু মিষ্টির বাবা, মেজো চাচা, বড়ো চাচী উনাদের আরও গল্প আছে মনে হয়— আর তৃধা আপা ঐ গল্পগুলো শুনতে চাই। আগন্তুক যেন অনেকটা হুমায়ুন স্যারের তৈরি একটি চরিত্র - আবার পুরোপুরি হুমায়ুন স্যারের মতোও নয়। আপনি আপনার মতোই লিখেন তৃধা আপা। পরিশেষে ধন্যবাদ একটা জাদুকরী বইয়ের জন্য।
অসাধারন গল্প, আর তৃধা আনিকা মানেই একচিমটি ঝগড়া,একচিমটি মনখারাপ,এক সমুদ্র ভালোবাসা এবং হাসি… অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য💙💙💙
তৃধা আপুর লিখা সব সময় আমার হৃদয় ছুয়ে যায়। এই গল্পে যে ম্যাজেশিয়ান লেখকের কথা বলা হয়েছে এই গল্পটা পড়ার আগে থেকেই আমার আপুকে এমন ম্যাজেশিয়ান মনে হয়। তৃধা আপুর লিখা আমার মনের ব্যাথা দূর করে দেয়। আমার প্রায়ই মনে হয় আমি মরে যাওয়ার আগে আমার জীবনের সব লুকানো গল্প আপুকে বলে যাই আপু হয়তো তার পরিপূর্ণ রুপ দিবে। এই বইটা আমি সবার আগে কিনেছি কিন্তু ইচ্ছে করেই দেড়ি করে পড়লাম। অনেক ভালোবাসা আপু। তোমার জাদু চালিয়ে যাও। মাধুরী আঁখি