

দ্বিধা গল্পের ১ম খন্ডে যেমন অনেক চড়াই উৎরাই পেরিয়ে সফল হয়েছে শম্পা আর আদনানের ভালোবাসা, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে তন্ময় পেয়েছে রিমিকে আর সকল অস্থিরতা কাটিয়ে অনুভূতির নিবিড় আলিঙ্গনে রূম্পা হাত বাড়িয়েছে রাফিদের দিকে, ঠিক সেই গল্পগুলোর ধারাবাহিকতায় এগিয়েছে দ্বিধা ২য় খন্ডের কাহিনী। শম্পা -আদনান, তন্ময়-রিমি, রূম্পা রাফিদের সাথে সাথে আমরা এই অংশে পেয়ে যাবো মৃদু আর মারুফকে। মৃদুর বাবার ২য় সংসার কি তছনছ করে দেবে মৃদুর স্বপ্ন? প্রাঙ্গণ কি তার অতীতের কালো ছায়াকে মুছে ফেলে অর্থীকে ভালোবাসবে? গায়ের রঙ শ্যামলা বলে সাব্বিরের মা শায়লাকে ছেলের বউ হিসেবে মেনে নিচ্ছে না। শেষ পর্যন্ত কি হবে? সাব্বির কি পাবে শায়লাকে? সায়মা কি জানতে পারবে বাবার মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা ঘৃণিত সত্যটি? সব সত্যি জেনেও সায়মা কি শাফিনের ভালোবাসাকে মেনে নেবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 'দ্বিধা' গল্পের ২য় খন্ডে। পড়ার আমন্ত্রণ জানালাম। এই পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটা মানুষের জীবন একেকটা গল্প বহন করে। সেই গল্পগুলো কখনো হয় সুখের, কখনো দুখের, কখনো আনন্দ, কখনো বেদনার, কখনো ভালোবাসায় টইটম্বুর, কখনো বিচ্ছেদ যন্ত্রণার। এই গল্পটিও তেমনই সকল অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি। দ্বিধা প্রথম খন্ডটির প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন এই গল্পের প্রতিও সেই আন্তরিকতা পাবো আশা করছি।
"প্রথম পর্বটি পড়েই ২য় খন্ড পড়ার ইচ্ছে জেগেছিল। এত চমৎকার ও সাবলীল ভাষায় গল্পটি লেখা হয়েছে সত্যিই অসাধারণ। কাহিনী অত্যন্ত চমকপ্রদ। জীবনের নানান গল্প একেকটা চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে। খুব ভালো লাগলো।"
সায়মা, মৃদু, শায়লা, রুম্পা, অর্থী আর রুপমের কি অসাধারণ বন্ধুত্ব!
Read all reviews on the Boitoi app
অসাধারণ হয়েছে
প্রথম খন্ড পড়েই বাকিগুলো কেনার লোভ সামলানো গেলোনা। আশাহত হইনি। এটা এমন একটা গল্প, যেটা পড়েই যেতে মন চাইছে শুধু। মনে হচ্ছে ওদের প্রতিদিনের জীবনে আমিও একজন। এতো অসাধারণ লেখনী শৈলী! লেখিকাকে ধন্যবাদ এতো মিষ্টি একটা গল্প উপহার দেওয়ার জন্য আমাদের। ❤️❤️
অসাধারণ
আমার পড়া অন্যতম সেরা একটি উপন্যাস! যারা ১ম ও ২য় খন্ড পড়েছেন তাদেরকে বলবো ৩য় খন্ডটাও লিষ্টে রাখতে। একেবারে ষোলো আনায় পূর্নতা পাবে মন। নিজের অজান্তেই দখল করে নেবে হৃদয়ের অনেকখানি জায়গা। স্বপ্নীল ভালোলাগায় ভরে উঠবে আপনার চিরচেনা বিষন্ন জগৎ!
অসাধারণ লিখনী
আগেই পড়েছিলাম। খুব খুব খুব সুন্দর একটা গল্প।
১ম খন্ড পড়েই ২য় খন্ড পড়ার জন্য মনটা আকুলিবিকুলি করে উঠলো। অ্যাপ থেকে কিনে পড়তে হবে বলে শুরুতে একটু দমে গেলেও গল্পটা পড়ার অদম্য ইচ্ছা আমাকে দিয়ে কাজটা করিয়েই নিল। ১ম খন্ডের মত ২য় খন্ডটাও দুর্দান্ত লাগলো। প্রত্যেকটা জুটি, তাদের গল্পগুলো এত যত্নে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখিকা তার লেখার মাধ্যমে কি বলব। এক কথায় অসাধারণ। এই গল্প মনে ভীষণ ছাপ ফেলেছে। এন্ডিংটা দারুণ ছিল। কি সুন্দর সমাপ্তি। এরকম লেখা আরো চাই।
সুন্দর এবং মানানসই
অসাধারণ একটা গল্প। গল্পের ১ম খন্ড পড়ার পর কেমন একটা ঘোরে ছিলাম। সেই ঘোরের মধ্যেই ঝটপট ২য় খন্ড টা পড়ার লোভ সামলাতে পারলাম না। ২য় খন্ড শেষ হওয়ার পরও ইচ্ছে হচ্ছে গল্পটা শেষ না হোক শুধু চলতেই থাকুক। লেখিকার লেখনি মাশাআল্লাহ খুবই চমৎকার। অসংখ্য ধন্যবাদ লেখিকাকে এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। সামনে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিয়ে যাবেন আমাদের আশা করি।🖤🖤🖤