

আপনার হজ-উমরাহ সঠিকভাবে পালনের জন্য এই বইটি পড়া ও সঙ্গে রাখা অপরিহার্য। এ বই সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এতটুকু বলতে হয়- বাংলা ভাষায় হজ-উমরাহ বিষয়ে রচিত সবচেয়ে উপকারী ও সেরা বই এটি। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যারা বইটি দেখেছেন বা হজের সময় বইটি সাথে রেখেছেন, তাদের মতামতও এমন। . এ গ্রন্থে হজ-উমরাহর নিয়মাবলি ও জরুরি মাসায়িল, মদীনা মুনাওয়ারা যিয়ারতের ফযীলত এবং হজ-উমরাহসংক্রান্ত অন্যান্য আলোচনা নির্ভরযোগ্য কিতাবসমূহ থেকে চয়ন করে আমলের ধারাবাহিকতা অনুযায়ী মূল কিতাবের সূত্রসহ উপস্থাপন করা হয়েছে। সেই সাথে রয়েছে গুরুত্বপূর্ণ স্থান ও নিদর্শনের ঐতিহাসিক পটভূমি। এই বইয়ের একটি পকেট সংস্করণও আছে। ‘একনজরে মাসায়িলে হজ ও উমরাহ।’ এতে সংক্ষেপে হজ-উমরাহর নিয়মাবলি লেখা হয়েছে। ছোট সাইজের হওয়ায় হজ-উমরাহর সময় সহজেই সাথে রাখা যায়। হজ ও উমরাহ পালন করতে ইচ্ছুক সবার জন্য বইটি অত্যন্ত উপকারী হবে বলে আমাদের বিশ্বাস।
Read all reviews on the Boitoi app