

কাল শ্রাবণীর বিয়ে। একদম সাদামাটা আয়োজনে। এ বাসার সবচেয়ে অবহেলিত, অনাদৃত প্রাণীটি যেন শ্রাবণী নিজেই। ভীষণ ফর্সা, গোলগাল স্নিগ্ধ মুখ আর হাঁটু ছাড়ানো লম্বা চুলের মেয়েটি দেখতে যতটা সুন্দর, তার ভাগ্য যেন ততটাই করুণ। সৎ মায়ের গলায় বিষাক্ত কাঁটার মতো আটকে থাকা শ্রাবণীর বিয়ে ঠিক হয়েছে তার থেকে বয়সে ষোল বছরের বড় পাবেল আহমেদের সঙ্গে। পাবেল আহমেদ, বাবার একমাত্র সন্তান। কোনো চাকরি-বাকরি করছে না, পুরোপুরি বেকার। তবে তাকে পুরোপুরি বেকার বলা চলে না। রাজনীতি করে নাকি। তাছাড়া পাবেল আহমেদের বাবার বিশাল ব্যবসা আর সম্পত্তি রয়েছে। ভবিষ্যতে সেই বিশাল সম্পত্তির মালিক হবে পাবেল। এই কারণেই সেলিম হোসেন ছেলের বাজে স্বভাব নিয়ে বিন্দুমাত্র আপত্তি করেননি। শুনেছেন, পাবেল মদ, গাঁজা, সিগারেট খায়। তবু সেলিম হোসেনের মতে, "আজকালকার ছেলেরা একটু এমন হবেই।" সৎ মায়ের সংসারে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা শ্রাবণী শ্বশুরবাড়িতে কেমন থাকবে? স্বামী নামক মানুষটি কেমন হবে? পাবেল কি কখনো তার প্রিয় হতে পারবে? এসব অজানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শ্রাবণীর মনোজগতে।
"অনেক বড় উপন্যাস। কিন্তু অসাধারণ রোমাঞ্চে ভরপুর। পাবেলের চরিত্র এবং শ্রাবণীর চরিত্র এত দুর্দান্ত গতি নিয়ে এগিয়েছে, কোথাও বিরোস হওয়ার সুযোগ নেই। ভীষন ভালো লাগলো।"
দারুন।
Read all reviews on the Boitoi app
অনেক বড় উপন্যাস। কিন্তু অসাধারণ রোমাঞ্চে ভরপুর। পাবেলের চরিত্র এবং শ্রাবণীর চরিত্র এত দুর্দান্ত গতি নিয়ে এগিয়েছে, কোথাও বিরোস হওয়ার সুযোগ নেই। ভীষন ভালো লাগলো।
চমৎকার লেগেছে উপন্যাসটা।সম্পূর্ণ বইটা পড়তে একমুহূর্তের জন্যেও বিরক্ত লাগেনি।অসাধারন লেখা।একদম পয়সা উসুল ।
আপু আপনার লেখা খুবই ভালো লেগেছে। আপনার লেখা আমার প্রথম প্রেম ই বুক টা পড়ে ভালো লাগে তাই কিনি। মাশাআল্লাহ এই এখন প্রিয় শ্রাবণী কিনলাম। এখন তো শুধু পড়ার অপেক্ষা।
অসাধারণ লেগেছে গল্পটা। গল্পটার একটা দিক ভালো লেগেছে সেটা হলো কোনো তাড়াহুড়া ছিল না তারজন্য পড়তে গিয়ে আরাম বোধ করেছি। সবশেষে বলবো সবার জীবনে এমন মাতাল করা প্রেমিক থাকলে আর কি লাগে 🤗
চমৎকার,চমৎকার চমৎকার! সত্যি বলতে এই গল্পের একটা বিষয় বেশি ভালো লেগেছে। লেখক কাহিনি টানতে কোনো তাড়াহুড়ো করেননি। সবটাই বাস্তবতার সাথে মিলিয়ে সামনে এগিয়েছেন। যে কারণে একটুও বিরক্ত হইনি৷ বরং সব শেষে সমাপ্তিটা আরো বেশি চমৎকার ছিল। লেখককে শুভ কামনা৷ -নাফিসা সূচী
অসাধারণ লেগেছে। পড়ার পর শান্তি লাগছে। সবার জীবনে এমন মাতাল করা প্রেম আসুক। লেখিকার জীবন ও আসুক দোয়া করি ❤️ আরও সুন্দর সুন্দর লেখা চাই আপু।
দারুণ গল্প❣️
আপুর লেখনী অসাধারণ।গল্পটা ফেসবুকে একটু পড়ে বাদ দিয়েছিলাম কিন্তু এখন ইবুকটা পড়ে ফেললাম।
অসম্ভব সুন্দর একটা উপন্যাস।প্রিয় শ্রাবণী তুমি আমারো অনেক প্রিয় হয়ে গেলে। ♥️