

দরজায় ধাক্কার শব্দে মনে হচ্ছে মাথায় কেউ লাঠি পেটা করছে। কে এত সকালে? রাতে অথৈর জ্বর ছিল। ঘুমাতে দেয়নি। মাত্রই চোখটা লেগে এসেছিল। শুক্রবার বলে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়ার প্ল্যানের চৌপাট। টেবিল ঘড়িতে মাত্র ছ’টা বাজে। শুক্রবার ভোরে এ কোন তামাশা ? রানুর মা কাজ করতে আসে ৭টায়। ছুটির দিনে কখনই ৯টার আগে আসে না। নীচের গেটই বা কে খুলেছে ? মা ভোরে নামাজ পড়ে ঘুমাচ্ছেন। মুমুকেই উঠতে হলো। – কে, কে আপনি ? নীচের গেট কে খুলে দিলো? বাইরে তখন ভয়ার্ত আর্তনাদ শোনা গেল পুরুষ কন্ঠে, মুমু ! আমি ! প্লিজ দরজা খোল ! অতি পরিচিত এই কন্ঠটি শোনার অপেক্ষায় বহুদিন কেটেছে তার। কে সেই ব্যক্তি যার প্রতীক্ষায় ছিল মুমু? আসুন প্রিয় পাঠক মুমুর জগতে ঘুরে আসি ধুলোমাখা পায়ে।
দারুণ সুন্দর,পরিণত ও পরিচ্ছন্ন রুচির একটা লেখা।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটা উপন্যাস। খুব ভালো লাগল। ঝরঝরে লেখা, সুন্দর প্লট। সন্তানের মা হিসেবে সন্তানের ভবিষ্যতের ভাবনায় মুমুর অনুভূতি, দুশ্চিন্তার সাথে একাত্ব হয়ে গিয়েছি।
চমৎকার একটি উপন্যাস। কানাডার জীবনযাত্রার অসাধারণ বিবরণ, মুমুর জীবনের সংগ্রাম, সাইফ ও মুমুর প্রত্যাশাহীন অটুট সহযাত্রা, সাইফ ও আফসানার মধ্যকার মধুর খুনসুটি, শেষের দিকে ইমনের উপলব্ধি, এবং বিশেষ করে উপন্যাসের শেষ অংশটি মন ভালো করে দেয়ার মতো ছিল।
অদ্ভুত সুন্দর একটা বই। বইটা আমার খুব প্রিয়। এত সাবলীল লেখা, পড়তে একটুও কষ্ট হয় না। একটানে পড়ে ফেলা যায়। আশিক বাদে উপন্যাসের প্রতি চরিত্র ভালো লাগে - মুমু, সাইফ, ইমন, টুপাই, আফসানা সহ সবাই।
Ei prothom lekhikar lekha porlam. Bhalo legechhe. Onek din por moner moto ekta darun lekha o golpo porlam. Lekhikar jonno onek shubho kamano roilo.
অসাধারণ একটা বই