

আমান মেঘের পা দুটো ধরে নিজের দিকে এগিয়ে আনে, "ছেড়ে দাও, বাড়ি যাব আমি। দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসো। তুমি সেই যে আমাকে রাতে ভয় দেখাতে।" মেঘ নিজেকে পিছনে নিতে চাইলে আমান মেঘকে আরও নিজের কাছে নিয়ে আসে, "আমাকে ক্ষমা করো, জান। তোমার এই কথাটা আমি রাখতে পারব না। অনেকটা সময় আমি অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি আসবে সেই জন্য। আমি আমার জীবনে কোন মেয়ের দিকে পর্যন্ত তাকাইনি তোমার জন্য। আজ তোমার ১৯ বছর পূর্ণ হলো। এবং আমারও অপেক্ষার অবসান ঘটলো।" আমানের কথাগুলো মেঘের শরীরের প্রতিটি অংশে কম্পন তোলার জন্য যথেষ্ট। মেঘ ভয়ে কাঁপছে। আমান মেঘকে নিজের বুকের মাঝে চেপে ধরে, মেঘ কোনো ভাবেই নিজেকে আমানের থেকে ছাড়াতে পারছে না। শরীরের সমস্ত শক্তি দিয়েও পারছে না। এটা সম্ভব নয়। মেঘ হাল ছেড়ে দেয়। আমান মেঘকে শান্ত হতে দেখে মেঘের হাত দুটো ছেড়ে দেয়। এরপর একটা ম্যাজিক করে, যার ফলে মেঘের হাত এবং পা অদৃশ্য সেকল দ্বারা আবদ্ধ হয়ে যায়। মেঘ কিছু বুঝে ওঠার আগেই নিজের জ্ঞান হারায়। আমান মেঘের পাশে বসে থাকে। চোখ দুটো মেঘের মায়াবী চেহারার দিকে স্থির।
"golpoti khub sundor..aman r megh er jhuti khub maniyeche.ami writter k request korbo jate future emon sundor golpo r o dey. Thanks"
এত সুন্দর গল্প আমি আগে কখনো পড়ি নাই গল্পটা অনেক সুন্দর 🖤🖤
Read all reviews on the Boitoi app
শুরুতে তেমন আগ্রহ না পেলেও পড়তে পড়তে বেশ ভালো লেগেছে ই-বুকটি। একবসায় পড়েছি৷ 🎀❤️
golpoti khub sundor..aman r megh er jhuti khub maniyeche.ami writter k request korbo jate future emon sundor golpo r o dey. Thanks
osombob sundor hoice...megh aman best always... Sotti bolthe emn type story amr onek valo lage..fantasy story hisabe kub balo lagce..❤️❤️plz ay story er sesson 2 anio.....plzz