
এই ঘূর্ণিঝড়ের রাতেও তুমি মেয়ে দুইটারে একা রাইখা যাইবা? ওদের কাছে একটা রাত থাকা যায়না?মেহেদী হাসানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে উঠেলেন লাবনী বেগম। মেহেদী হাসান কিছু বললেন নাহ! মাথা নিচু করে চুপচাপ হেঁটে গেলেন তার গন্তব্যে।রোদেলা এক দৃষ্টে তার বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো।'আজ বাবা থাকলে ভয় লাগতো না'!