

জাহিদাকে সহজে আনা যায় না বোনের বাসায়, অথচ আজ নিজেই নেমে এসেছে মেয়ের খোঁজে। শায়লা মেয়েকে নিয়ে ব্যাগ গোছাচ্ছে। আগামীকাল তাদের ফ্লাইট। জাহিদা তার কুটিল চোখে বোনের ঘরের অবস্থা পর্যালোচনা করে মেয়ের খোঁজে গেল। এই প্রথম রূপকথা অর্ডার পেয়েছে খিচুড়ি, গরুর মাংস আর সালাদের। খালা তাকে সব প্রণালি বাতলে দিলেও ভয়ে বুক কাঁপছে। এসব রান্না সবাই জানে, স্বাদ ভালো না হলে আর অর্ডার নেবে না লোকে। যদিও মনে হচ্ছে, এভাবে শুধু হোম ক্যাটারিং করে খালার ওপর নির্ভরশীল হয়ে থাকলে তার চলবে না। সে দ্রুত এগোতে চায়, দ্রুত বড় হতে চায় সব ষোড়শ বর্ষের তরুণের মতোই। সময়কে পোষ মানিয়ে ধৈর্য ধরা ছাড়া যে রাস্তা খোলা নেই, এই ধ্রুব সত্যটি মানা কঠিন।
অসাধারণ!! Unpredictable!. Simple yet strong message. Loved it..
Read all reviews on the Boitoi app