

অনেকগুলো রাত নির্ঘুম থেকেও, তোমায় কোনোদিন চিঠি লিখিনি । হাত ভর্তি জল রং ভরিয়ে তোমার ছবি আঁকিনি, কোনো গানের অন্তরায় তোমাকে রাখিনি, অথচ দেখ , পৃথিবীর সব প্রেমের গান যেন, তোমার এবং শুধুই তোমার জন্যে আমিই লিখেছিলাম । যে চলে যায় , সে চলতে চলতে থেমেও যায় , ফিরে আসা হয় না আর। যে ভুলে যায় , সে ভুলতে ভুলতে ঘুমিয়ে যায় , মনে রাখা হয় না তার ।