

বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার মাহির খান রাতের আঁধারে প্রবেশ করেন ইরাবতী আমিনের রুমে। অন্ধকারে আবছায়া হয়ে ঝুকে পড়েন ইরাবতীর সম্মুখে। তার এই ঝুঁকে পড়াটা কাল হয় ইরাবতীর। নিজ থেকে হেলে পড়ে মাহিরের দিকে। ইরাবতীর অনুভূতি সম্পর্কে না জানা ক্রিকেটার মাহির কি কখনো জানবে? এক রাতের পরিচয়ে গোপনে কেউ তাকে ভালোবেসে চলেছে বহু বছর ধরে!
লেখকের লেখা নতুন পড়লাম ভালো লেগেছে। সামনে আরো দারুণ লিখবেন আশা করি।
Read all reviews on the Boitoi app
কি সুন্দর গল্প! আপনার লেখা অসম্ভব সুন্দর!
ইন্টারেস্টিং প্লট । প্রথমেই এরকম কোনো শব্দ দিয়ে নিজের অনুভূতি জানাতে ইচ্ছে করছিল । এরকম ধরনের পটভূমি কোনো গল্পে থাকলে পাঠক হিসেবে পড়লে নিজেকে সমৃদ্ধ লাগে । পটভূমিটা দারুণ ভাবে বাছাই করে তা নিয়ে অসাধারণ ভাবে সাজানো হয়েছে প্রতিটি দৃশ্যপট এবং ঘটনাপ্রবাহ । কিছু কিছু জায়গায় হয়তো মনে হয়েছে এই পটভূমি আরেকটু অন্যরকম হলে বোধহয় গল্পটা আরো সুন্দর, অসাধারণ হতে পারতো । কিন্তু দিনশেষে লেখক যেভাবে সাজিয়েছেন তা যেন পটভূমি অনুসারে আরো সুন্দর, আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে । গল্পের আবহ সবথেকে দারুণ ভাবে উপস্থাপন করা হয়েছে । বিশেষ করে আবহের এমন সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে তা ভালো লাগার মতো ছিল । পৃথিবীতে আত্মসম্মান, ব্যক্তিত্ব ধরে রাখা চরিত্রগুলো কেনো যেন মনের খুব কাছে হয় । মনে হয় যেন, এই মানুষদেরকে অসাধারণ বলে হাবভাব প্রকাশ করি । কিন্তু কখনও কখনও ভালোবাসায় গলে যাওয়া, ভালোবাসার মানুষটির জন্য নিজেকে মোমের মতো গলিয়ে দিয়ে পাশের মানুষটির দিকে ছলছল করে হাবে ভাবে প্রকাশ করা যে, তোমার জন্য আমি পুরোটা জীবন অন্যরকমের মধ্যেও অন্যরকম করে দিতে পারি । এই ধরনের মানুষগুলো বোধহয় আরো অসাধারণ বেশি হয় । যাহোক এই গল্পের ইরাবতী চরিত্রটিও বোধহয় তাই অসাধারণ । পরিশেষে বলবো, লেখকের লেখা আমার কখনোই পড়া হয়নি । হয়তো আমার কখনো পড়া হতো কিনা তাও জানা ছিল না । কিন্তু হুট করে হয়ে গেল । এবং পড়ার শেষে নিজের জন্য একরাশ ভালো লাগা নিয়ে গেলাম । গল্পের কিছু কিছু জায়গা এবং থাকে ঘিরে রাখা অংশ আমার এতটা প্রিয় হয়ে রইলো । প্রিয় হয়ে রইলো, ইরাবতীর লেখা ডায়েরির অংশগুলো । প্রিয় হয়ে রইলো, সেই প্রকৃতির প্রতিটি বর্ষণ, যে বর্ষণগুলোতে মেয়েটি ভালোবাসা অনুভবে জেগে উঠে । প্রিয় হয়ে রইলো, মেঘবালিকার প্রতিটি নিমন্ত্রণ । তবে ইবুকটিতে বেশ অনেক অনেক টাইপিং মিস্টেক আছে । যা পড়তে বা বুঝতে কিছুটা সময় অস্বস্তিতে ফেলতে পারে । লেখকের লিখনশৈলীর জন্য শুভকামনা রইলো, তার পরবর্তী লেখা সুন্দর হোক ।