

কোন এক বিকেলে মিলার হৃদয়ে কাঁপন ধরিয়েছিল এক জোড়া বাদামী চোখ। টুপ করে মিলা প্রেমে পড়ে গিয়েছিল আসাদের। সৌম্যদর্শন, বুদ্ধিমান আসাদ ব্যাপারটা বুঝতে পারলেও কোনরকম সাড়া দেয় না। দুজনের পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কম নয়। সেটা ভেবেই দূরে সরে থাকে সে। কিন্তু প্রেমে পড়া মনকে কি আর কোন যুক্তি, তর্ক আর শাসনে বেঁধে রাখা যায়? একটা সময় শাহীনের জীবন থেকে লিলির চলে যাওয়া শাহীনকে একেবারে নি:স্ব করে দিয়েছিল। জীবনের প্রতি বিতৃষ্ণা আর ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে একাকী জীবন কাটানোর ব্রত নিয়ে পথ চলতে থাকা শাহীনের জীবনে মুনার আবির্ভাব ঘটে। ধীরে ধীরে ফিরে আসতে থাকে শাহীনের জীবন থেকে হারিয়ে যাওয়া রঙ। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? শাহীন কি পারবে লিলিকে মন থেকে সরিয়ে মুনাকে মেনে নিতে? আসাদ কি পারিবারিক সমস্যাগুলোকে ছাড়িয়ে মিলার বাড়িয়ে দেয়া হাতটা ধরবে? তপ্ত খড়ার পর ওদের জীবনে কি ফিরে আসবে বসন্ত?
বেশ ভালো লেগেছে। ❤️❤️
Read all reviews on the Boitoi app
দিধা দিয়ে আমার পথ চলা... একটুকরো বলবোনা... পুরোটাই মানসিক শান্তি...লেখিকার লেখনি যেমন আমাকে টানে ঠিক ততটাই প্রতিটি মুহূর্ত বিন্যাস, বাস্তবতার সম্পৃক্তা আমাকে ততোটাই প্রসন্ন করে.... সবার জীবনে লিলি হারিয়ে না যাক.... আবার সবাই মিলার মত সাহসিকতা টাও দেখাক.... নতুন কিছু আবার আনুন... মনের শান্তি মিলুক....
এক বসায় পড়ে শেষ করেছি। প্রথমে মনে হচ্ছিলো দ্বিধা বেস্ট, এটা দ্বিধার মতো ওতো ভালো হবেনা। কিন্তু খুব ভালো লেগেছে। মিলার আসাদের প্রতি ভালোলাগা ভালোবাসা দেখে মনে হলো ওটা মিলা নয় আমি নিজেই। নিজেকে যেন মিলা ভাবলছিলাম। খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর একটা গল্প আমাকে উপহার দেয়ার জন্য ❤️❤️❤️❤️
খুব ভালো লাগছে পড়তে।
খুব সুন্দর।
এত সাবলীল ভাষায় লেখা হয়েছে গল্পটি পড়তে ভীষণ ভালো লেগেছে। পড়তে পড়তে মনে হয়েছে যেন আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি। পরিবারের প্রতি শাহনাজ বেগমের দায়িত্ববোধ যতটুকু ভালো লেগেছে ঠিক ততখানি খারাপ লেগেছে শাফিয়ার আচরণ। এই দুটো চরিত্রই আমরা আমাদের আশেপাশে বাস্তব জীবনে দেখতে পাই। সম্পর্কে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা সবগুলোই জরুরি। প্রিয়জনের বিচ্ছেদ যন্ত্রণায় ভেঙ্গে যাওয়া শাহীনের পুণরায় নিজেকে সুযোগ দেয়াটা ভালো লেগেছে খুব। জীবন একটাই। সেই জীবনকে সুন্দর ভাবে উপভোগ করার অধিকার সকলের আছে। কারো জন্য কোন কিছু থেমে থাকে না। আসাদ আর মিলার প্রেম তো শুরু হল। কিন্তু সফল কি হবে? সেটা অজানা রয়ে গেল। খুব করে চাই এই গল্পের ২য় খন্ড আসুক। পুরো গল্পটা পড়তে একটু ও বোরিং লাগেনি। এক নিমিষেই পড়ে ফেলার মত। হ্যাপি এন্ডিং হওয়াতে গল্প পড়ে শেষ করার পর মনটাও ফুরফুরে হয়ে গেল। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার লেখা উপহার দেয়ার জন্য।
❤❤❤❤❤
খুব ভালো লেগেছে।