

জীবনে প্রথমবারের মতো আজ সকালে ইরিত্রা আমাকে কল করেছে। কল পেয়ে আমি ছুটে আসলাম। আসার পর ও বলল, “হিমেল সাহেব, চলুন বিয়ে করি।” আমি প্রাঙ্ক ভেবে রাজী হলাম। তারপর কীভাবে কীভাবে যেন সত্যি আমাদের বিয়েটা হয়ে গেল। এবং ইরিত্রা বিয়ের মিষ্টি খেয়ে ভার্সিটিতে চলে গেল! আপাতত শুধু এইটুকুই বুঝতে পারছি। ওর কেন আজকের মধ্যে বিয়ে করা দরকার ছিলো কিংবা এরপরে কী হবে, কিছুই আমার বোধগম্য হচ্ছে না।
"ইসতার জাহান তানজিলা বরাবরই আমার পছন্দের লেখিকা। আমি গল্প উপন্যাস পড়ার ক্ষেত্রে একটু খুঁতখুঁতে। একটি ১৯/২০ হলেই মাঝপথে থেমে যাই। কিন্তু ইনি আমার দুইমাত্র লেখিকা যার প্রত্যেকটা গল্প আমি পড়েছি। এত পরিমাণ ডেসপারেট হয়ে গেছি যে টাকা দিয়ে কিনেও পড়লাম গল্প টা। কোনো স্পয়লার দিবো না। সবাই পড়ে দেখবেন কতটা ভালো লাগে। এই গল্প পড়ার পর বেশ কয়েকদিন ঘোরে ছিলাম। বার বার শুধু মনের মধ্যে সুর বাজে, মোর প্রিয়া হবে এসো রাণী।"
ইসতার জাহান তানজিলা বরাবরই আমার পছন্দের লেখিকা। আমি গল্প উপন্যাস পড়ার ক্ষেত্রে একটু খুঁতখুঁতে। একটি ১৯/২০ হলেই মাঝপথে থেমে যাই। কিন্তু ইনি আমার দুইমাত্র লেখিকা যার প্রত্যেকটা গল্প আমি পড়েছি। এত পরিমাণ ডেসপারেট হয়ে গেছি যে টাকা দিয়ে কিনেও পড়লাম গল্প টা। কোনো স্পয়লার দিবো না। সবাই পড়ে দেখবেন কতটা ভালো লাগে। এই গল্প পড়ার পর বেশ কয়েকদিন ঘোরে ছিলাম। বার বার শুধু মনের মধ্যে সুর বাজে, মোর প্রিয়া হবে এসো রাণী।
Read all reviews on the Boitoi app
হাসি, বেশ হাসি, হিমেল হাসি, হালকা একটু দুঃখ মাঝে, এরপর আবার হাসি... এভাবেই গল্প এগিয়েছে। খুব খুব চমৎকার গল্প। এতো মিষ্টি।
প্রথমে শুরু করি অভারল অনুভূতি নিয়ে। কখনো হেসেছি, খুব হেসেছি, থেমেছি, কেদেছি আবার হেসেছি। আমি দীর্ঘদিন ধরে হাসি না। কারণবিহীন সারাক্ষণ চোখে-মুখে সিরিয়াস ভাব টেনে বসে থাকি। কি আশ্চর্য! এই গল্প টা পড়ে আমি খুব হেসেছি। ইরিত্রা নাম টা শোনা মাত্র কঠোর ঠেকেছে, কিন্তু তার চরিত্র বিশ্লেষণ? মা'শা'আল্লাহ! হিমেল এর চরিত্রে হিমুর পয়েন্ট ফাইভ ফাইভ ভাইভ পেয়েছি। প্বার্শচরিত্রের মধ্যে আছে তার বাবা, ছোট মামা। বাবা মামার সাথে হিমেলের কেমিস্ট্রি যেন সোনায় সোহাগা। অনেক হাস্যরসিক চরিত্র ছিল তারা। গল্পের যে শব্দটা পড়ে আমি বারংবার পড়েছি সেটা — "ঘুষা খেতে না চাইলে সরে দাড়ান হিমেল সাহেব। আমি ওর কলিজায় কামড় দেবো।", " তোমার মা এখন ঠিক আছে। চাইলে তুমি দ্বিতীয় হাঙ্গা করতে পারো।" সবমিলিয়ে এই হিমেল আর ইরিত্রা কে মনে না ধরলেও হিমেল সাহেব আর টমবয় কে দারুণ মনে ধরেছে। খুব ভালো থাকুক তারা! রেটিং : ৫/৫
হিমেলটা গর্ধব হলেও জোস। ওরে পড়ে এত মজা পাইছি। তোমার লেখা মানেই আরাম আরাম অনুভূতি হয় আপু🥺❤️
হুমায়ুন আহমেদ স্যারের ছোয়া পেলাম। খুব ভালো হয়েছে।
হাঙ্গা বিষয়টি ভালো লাগলো
Onek valo lagce but Eritrar side er kichu feelings share korle aro valo lagto
This e-book is a hidden gem.এটা এতোদিন চোখে পড়েনি কেন আমার! লেখিকার সব লেখা থেকে এটাকে এগিয়ে রাখব আমি। এতো গোছানো লেখা আর কমিক টাইমিংটা এপিক। একটাই অভিযোগ শেষে আরও কিছু মূহুর্ত যোগ করলে আরও ভালো লাগত।
এত্ত সুন্দর একটা ইবুক? মন জুড়িয়ে গেল পড়ে সত্যি বলতে। তোমার ইবুক গুলো এত্ত চমৎকার!কি সুন্দর করে লিখো তুমি!প্রত্যেকটা চরিত্র অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছো। একটুও বোরিং লাগেনি পড়তে। একটানা পড়ে শেষ করেছি। হিমেল কিসব পাগলামিটাই না করেছে! I wish i could get someone like himel♡
গল্পটা সুন্দর!শেষ অবধি পড়ার পর ভাল লেগেছে।লেখিকার এই উপন্যাসের গুছানো উপস্থাপন বাকিগুলোকে ছাড়িয়ে গেছে!