

"রুদ্রা লাগছে, ছেড়ে দাও। প্রমিস করছি আর কখনো এইরকম করব না।" ব্যথায় কঁকিয়ে উঠে, ছেড়ে দেবার জন্য অনুরোধ করতে লাগল বিল্টু। কিন্তু ওর কথাতে পাত্তা না দিয়ে রুদ্রা আরো কয়েক ঘা লাগিয়ে দিল, এখনো গায়ের রাগ মিটছে না,আরো কয়েকটা দিতে পারলে শান্তি লাগত। রুদ্রা হাতটাকে মুছড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, - "যখন শিষ মারছিলিস, কুকথা বলছিলিস তখন খেয়াল ছিল না! জানিস না আমি কে, আর কি করতে পারি।" ব্যথাতে কঁকিয়ে উঠে বিল্টু আকুতি করে বলল, - "বইন এইবারের মতো ছেড়ে দাও, আমি কান ধরছি আর কখনো এইরকম করব না।" রুদ্রাদি মারা বন্ধ করে দিয়ে বলল, - "ওকে ছাড়তে পারি তবে একটা শর্তে।" বিল্টু ঘাড় নাড়াল, এখন বাঁচতে গেলে রুদ্রা'র সব কথা মেনে নিতে হবে, নাহলে হসপিটালের বেডে থাকতে হবে। - "যা শর্ত বলবে সবেতেই রাজি, বলো।" - "এখন কান ধরে বলবি, আমি আর কখনো কোনো মেয়ের দিকে কুনজরে তাকাব না। সব মেয়ে আমার বোন, তাদের অসম্মান করব না। আর কেউ যদি তাদের অসম্মান করে তার প্রতিবাদ করব।" বিল্টু রুদ্রা'র কথামতো কান ধরে বলতে শুরু করল আর ওহ ফোনে সবটা ভিডিও করছে। পাশে বিল্টুর সঙ্গপাঙ্গরা মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে কিছু বলতেও পারছে না আবার বিল্টুকে ফেলে রেখে যেতেও পারছে না। বিল্টুর কথা শেষ হবার পর, রুদ্রাদিত্যা ভিডিও করা অফ করে বলল, - "ভিডিও'টা থাকল বেশি উল্টো পাল্টা করলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আর শোন এখনো সময় আছে শুধরে যা না হলে... রুদ্রা শিষ বাজাতে বাজাতে চলে গেল। বিল্টু'র সঙ্গপাঙ্গরা ওর পাশে এসে দাঁড়াল, ওদের মধ্যে একজন বলল, - "বস ওই রুদ্রা আপনাকে মারল আর আপনি চুপ করে মার খেয়ে গেলেন?" বিল্টু রাগে ফোঁসফোঁস করছে, পাশের জনকে থাপ্পর দিয়ে বলল, - "শালা কু* বা* তোদের এইজন্য পুষছি? রুদ্রা যখন আমাকে মারছিল তখন তোরা ওকে মারতে পারলি না! চুপচাপ ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে ছিলিস, তোরা পুরুষ মানুষ ছিঃ!" সবাই মাথা নিচু করে নিল। বিল্টুকে যেভাবে মারছিল তাতে ওরা যাবার সাহস কুলাতে পারেনি। আর মেয়ে মানুষের সাথে ঝামেলা করতেও ইচ্ছা করেনি, সব মিলিয়ে রুদ্রা'কে কিছু বলতে পারেনি। বিল্টু রাগে ফুঁসতে লাগল, একটা মেয়ের হাতে মার খেয়েছে বিষয়টা বড্ড আত্মসম্মানে লেগেছে। ব্যথার জায়গায় হাত রেখে বলল,, - "রুদ্রাদিত্যা চৌধুরী কাজটা ভালো করলে না, হিসাবটা তোলা থাকল। সুযোগ পেলে সুদে আসলে তুলে নেব।"
"এই বইয়ের গল্প টি আমার কাছে খুব ভালো লেগেছে। রুদ্রাদিত্যার মতো স্ট্রং পার্সোনালিটি নায়িকা হিসেবে আরো ভালো লেগেছে। নিলশ চৌধুরীর, রুদ্রনীল চৌধুরী, আওয়াদ, মনিমা এই চরিত্র গুলো ও ধারুন ভাবে ফোটে তুলেছে। ইসলামিক সম্পর্কে ও তুলে ধরা হয়েছে এতে গল্প টি আরো সুন্দর করে তুলেছে। ধন্যবাদ তানজিলা খাতুন তানু আপুকে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য।"
অসাধারণ একটি গল্প,,, ঘটনার বৃত্তে একটি মেয়ের নিজেকে যোগ্য ও প্রতিষ্ঠিত করে গড়ে তোলার হৃদয় ছোঁয়া একটি গল্প,,, সাবলীল উপস্থাপনা, চমৎকার শব্দচয়ন ___সবমিলিয়ে অসাধারণ একটি সৃষ্টি,, শুভকামনা রইলো 💖
Read all reviews on the Boitoi app
এই বইয়ের গল্প টি আমার কাছে খুব ভালো লেগেছে। রুদ্রাদিত্যার মতো স্ট্রং পার্সোনালিটি নায়িকা হিসেবে আরো ভালো লেগেছে। নিলশ চৌধুরীর, রুদ্রনীল চৌধুরী, আওয়াদ, মনিমা এই চরিত্র গুলো ও ধারুন ভাবে ফোটে তুলেছে। ইসলামিক সম্পর্কে ও তুলে ধরা হয়েছে এতে গল্প টি আরো সুন্দর করে তুলেছে। ধন্যবাদ তানজিলা খাতুন তানু আপুকে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য।