

"আপনি বলেছেন, জীবনে প্রথমবার কোনো মেয়ের ছবি ক্যামেরাবন্দী করেছিলেন। তার মানে মেয়েটার ছবি এখনো আপনার কাছে নিশ্চয়ই আছে?" "হুম।" "সেই ভাগ্যবতী মেয়েটাকে একটু দেখার সৌভাগ্য কি আমার হবে, যাকে আপনি দুর থেকেও এতটা ভালোবাসেন।" পূনরায় মৃদু হাসলো নীলয়। কিছুক্ষণ আগে বলা কথাটা পূনরায় রিপিট করে বলে, "সত্যিই তুমি মেয়ে জাতির মাঝে খুব কৌতূহলী একটা প্রানী।" বলেই থামে নীলয়। অবনীর দিকে খানিকটা নিরব দৃষ্টি নিক্ষেপ করে ফের বলে, "আচ্ছা দাড়াও, একদম নড়বে না। এভাবেই থাকবে।" বলেই দু'পা এগিয়ে অবনীর সামনে এসে দাড়ায় সে। অবনীর কাধ থেকে ওড়নাটা নিয়ে মেলে ধরলো মাথার উপর। খানিকটা বিব্রত হলেও নিরব রইল অবনী। মুহুর্তেই নীলয় ওড়নাটা দু'দিক থেকে ঘোমটার মতো করে বসিয়ে দিল তার মাথায়। অতঃপর অবনীর পাশে দাড়িয়ে লাইটের আলোর দিকে ফিরে তাকায় দু'জন। সেলফি ক্যামেরা অন করতেই অবনীর মায়াভরা মুখটা ভেসে উঠে ফোনে। নীলয় সে মুখের দিকে চেয়ে খুবই শান্ত স্বরে বলে, "আমার সেই ভালোবাসার মানুষটাও দেখতে ঠিক এমনই মায়াবী।"
"তিনটা দিনের মাঝেও কেমন ভালোবাসা যায় সেটা এই গল্প না পড়লে বুঝতেই পারতাম না। সূঁচ হয়ে ডুকে ফাল হয়ে বের হওয়ার পরিকল্পনাটা! মায়া নামক শব্দে আটকা পড়ার মাঝেই বিলীন হয়ে যায়। তিন দিনের মাঝেই ভালোবাসা নামক বীচটা বপন করে দেয় অবনী নামক মেয়েটির অন্তরে। অপর দিকে পাথর হৃদয়ের কঠিন পুরুষ নীলয়ের মাঝেও এক পাক্ষিক ভালোবাসা নিমিষেই বাসা বাঁধে মনকুঠিরে। হুট করে হারিয়ে যাওয়া পাখিটা অনাকাঙ্ক্ষিতভাবে নিজের খাঁচায় ফিরে আসার পরও অতিথি পাখির মতো উড়াল দেয়। রেখে যায় ক্ষণিকের স্মৃতি। পরিশেষে বলব, এই ছোট্ট তিন দিনের পথ যাত্রা শেষ হয়েও হলো না শেষ। তাই ভালোবাসার স্থান থেকে ৫টি স্টারই দিয়ে দিলাম।"
তিনটা দিনের মাঝেও কেমন ভালোবাসা যায় সেটা এই গল্প না পড়লে বুঝতেই পারতাম না। সূঁচ হয়ে ডুকে ফাল হয়ে বের হওয়ার পরিকল্পনাটা! মায়া নামক শব্দে আটকা পড়ার মাঝেই বিলীন হয়ে যায়। তিন দিনের মাঝেই ভালোবাসা নামক বীচটা বপন করে দেয় অবনী নামক মেয়েটির অন্তরে। অপর দিকে পাথর হৃদয়ের কঠিন পুরুষ নীলয়ের মাঝেও এক পাক্ষিক ভালোবাসা নিমিষেই বাসা বাঁধে মনকুঠিরে। হুট করে হারিয়ে যাওয়া পাখিটা অনাকাঙ্ক্ষিতভাবে নিজের খাঁচায় ফিরে আসার পরও অতিথি পাখির মতো উড়াল দেয়। রেখে যায় ক্ষণিকের স্মৃতি। পরিশেষে বলব, এই ছোট্ট তিন দিনের পথ যাত্রা শেষ হয়েও হলো না শেষ। তাই ভালোবাসার স্থান থেকে ৫টি স্টারই দিয়ে দিলাম।
Read all reviews on the Boitoi app
গল্প টা সুন্দর ছিল,এমন মনে হচ্ছে গল্প'টা শেষ হয়েও হইলো না শেষ। খুবই আগ্রহ জাগতেছে মনে, যে তারপর কি হইছিল?অবনীর কি বিয়ে হইছিল অন্য কারো সাথে?নীলয় কি জানতে পারছিল অবনীর আসল পরিচয়? বিদ্যুৎ আর ইব্রাহিম তালুকদার এর সাথে নীলয় এর শত্রুতা কোন পর্যন্ত গিয়ে ঠেকেছিল? এই যে এত এত প্রশ্ন কিন্তু উত্তর নিজের মতোই সাজিয়ে নিচ্ছি। গল্প টা খুব বড় না হলেও মনে থাকার মতন।তবে আশা করি পরের বার আরও বড় কোনো গল্প পাবো এবং গল্পের থিম টা আরও স্ট্রং পাবো।সাথে বানানের দিকে একটু নজর দিয়েন। এই গল্প টাও খারাপ না তবে পরের বার আরও ভালো গল্প আশা করতেছি। আপনার জন্য শুভকামনা রইলো🤍🌸
গল্পটা ভালো লেগেছে। খুব বেশি রহস্য না থাকলেও বেশ ভালো। নিলয় ও অবনীর একে অপরের প্রতি জন্ম নেওয়া ভালোবাসাটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে অবনীকে। তার প্রতিটি পদক্ষেপ প্রশংসনীয়। নিলয়ের সতর্ক দৃষ্টির কোনো তুলনা নেই। শেষে কি হলো তা জানা হয়নি। ওটা রহস্য থেকে গেল। রুচিসম্পন্ন একটা গল্প ছিল। কিছু কিছু জায়গায় বানান ও যতিচিহ্নের ব্যবহার সঠিকভাবে হয়নি। আশাকরি লেখক এর দিকে বিশেষ নজর দিবেন।
গল্প টা যেন সম্পূ হয়েও যেন অসম্পূর্ণ থেকে গেলো। শেষে বিদ্যুৎ এর কথাতে রহস্য থেকে গেলো। তারপর অবনীর বিয়ে সেটা,,,,,,, সবমিলিয়ে ছোটোর মধ্যে অসাধারণ লেখা। তোমার লেখার প্রচুর ভক্ত আমি। প্রতি টা লেখা গোছানো, ভালোবাসার ব্যাখ্যা সবমিলিয়ে ভীষণ সুন্দর। গল্পের মেন কাহিনী টাও আকর্ষণীয়। প্রথম দিকে বোরিং লাগলেও মাঝে টুইস্ট আছে। প্রতি টা চরিত্র ঠিকঠাক। সবমিলিয়ে ৫/৫ । দারুন ❤