

ভোর বেলায় পাখিদের কিচিরমিচির শব্দ কর্ণ স্পর্শ করছে কন্ঠের। তন্দ্রা কেটে গেল তার, মৃদু বাতাস বইছে বাইরে। জানালার পর্দা উড়ছে, কন্ঠ পাশ ফিরে তাকাতে দেখলো তূর্য ঘুমাচ্ছে। কন্ঠ নৈঃশব্দ্যে হাসলো,এই লোকটাকে সে বড্ডো বেশি ভালোবেসে ফেলেছে। তূর্য চোখ বন্ধ রেখেই শুধায়। "এভাবে তাকালে কিন্তু পরিশেষে তোমারই ক্ষতি!" কন্ঠ ফিক করে হেসে উঠলো, তূর্য হাত বাড়িয়ে কন্ঠ কে বুকে নিলো। ফিসফিসিয়ে বললো। "বউ জান আপনি আমার একটু বেশি প্রিয়।" কন্ঠ ফের আগের ন্যায় হাসলো, তূর্যের মতো ফিসফিসিয়ে বললো। "কিন্তু আপনি আমার খুব ❝অপ্রিয় মাস্টার❞।" তূর্য আড় চোখে তাকায় কন্ঠের দিকে। "এখনও অপ্রিয়?" কন্ঠ তূর্যের গালে নাক ঘষে বলে। "অপ্রিয়-র মধ্যে দুটি শব্দই তো প্রিয়! আপনি আমার খুব অপ্রিয়,একদম প্রিয় নন। কারণ প্রিয় জিনিস বা প্রিয় মানুষ খুব সহজেই হারিয়ে যায়।তাই আপনি আজীবন আমার অপ্রিয় হয়ে থাকবেন।" তূর্য কন্ঠের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। "আই লাভ ইউ বউ জান।" কন্ঠ তূর্যের গালে টুপ করে চুমু খায়। "আই লাভ ইউ টু ❝অপ্রিয় মাস্টার❞।"
অপ্রিয় মাস্টার ফেসবুকের গল্পটা পড়ে ই - বুক পড়ার ইচ্ছা ছিলো। অফারে পড়ে ফেললাম। কন্ঠ, তুর্যের জুটি সহ ওদের বন্ধুমহলকে বরাবরই অনেক ভালো লাগে। এটাও ভালো লেগেছে, তবে ফেসবুকের গল্পটা বেশি ভালো লেগেছে।💌
Read all reviews on the Boitoi app
অনেক ভালো লেগেছে
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️ one of my favourite jutti apu ❤️❤️
যাস্ট ওয়াও গল্পটা আসলেই অনেক সুন্দর তুর্যের প্রেমে পড়ে গেসি 🙈 এমন গল্প আরো চাই 🙂🙂
Good
"অপ্রিয় মাস্টার" গল্পটা অনেক সুন্দর। কণ্ঠ, তারিফ, রিয়া, সান এদের বন্ধুত্ব টা অসাধারণ। এমন বন্ধুমহল বাস্তব জীবনে পাওয়া সৌভাগ্যের ব্যাপার....... ফেসবুকের থেকে ই - বুক টা অনেক রোমান্টিক ছিল। কণ্ঠ - তূর্য কে অনেক ভালো লেগেছে। তূর্য কণ্ঠ কে আগে থেকেই ভালোবাসতো। এত সুন্দর লেখনীর জন্য অনেক অনেক ভালোবাসা আপু। শুভেচ্ছা রইলো..........