

শ'য়ে শ'য়ে পাখি উড়ছে। নানা প্রজাতির তোতাপাখি। একেকটা আরেকটার চেয়েও সুন্দর। একটা পার্কের মধ্যে এমন সুন্দর ব্যবস্থা করা—ভাবা যায়, এতসব আয়োজন ঘুঙুরের পাগলা বর তার জন্য করেছে! খয়েরি রঙের একটা বেঞ্চিতে বসে আছে ওরা দু'জন। ঘুঙুর মুগ্ধ হয়ে পাখিগুলোর ওড়াউড়ি দেখছে, আর কল্প মুগ্ধ হয়ে দেখছে তাকে। সহসাই ঘুঙুর কল্পের অনুরাগী দৃষ্টির স্বীকার হয়ে লজ্জায় রাঙা হয়ে উঠল। মাথা নত করে বলল, — "ওভাবে কী দেখছেন?" কল্প ঘুঙুরের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, — "শত তোতাপাখির ভিড়ে জ্বলে ওঠা আমার ব্যক্তিগত অভিমানী তোতাপাখিটাকে।"
গ্রামের সহজ সরল এক তরুনী যে প্রগাঢ় অভিমান নিয়ে পথ চেয়ে বসে থাকে তার শহুরে বসবাসরত প্রেমিকের!সে-ই প্রেমিক যখন একটা বিস্তর সময় পার করে আসে,কি ভীষণ অভিমান তরুনীর চোখমুখে!অথচ সে ভিতরে ঠিক ততটাই উৎফুল্ল! এ-ই অভিমানি কন্যার অভিমান কিভাবে ভাঙায় তার প্রেমিক পুরুষ! সেটা জানতে হলেই গল্পটা পড়তে হবে!সহজ,সরল,নির্ঝঞ্ঝাট প্লটের গল্পটা আমাকে এক মুঠো মিষ্টি অনুভূতি দিয়েছে! সবশেষে বলবো,দারুণ লেগেছে!
Read all reviews on the Boitoi app
কল্প আর ঘুঙুর সবসময়ই আমার প্রিয় একটা জুটি। তাদের নিয়ে ই-বুক পড়তে পেরে আমি অনেক খুশি। "তোতাপাখি" গল্পের মতো এইটাও অনেক সুন্দর হয়েছে। কল্প আর ঘুঙুর কে আমি সবসময়ই মুগ্ধ হয়ে পড়ি। তোমার ই-বুক বের হয়েছে তাই আমি অনেক খুশি। অভিনন্দন তোমাকে। অনেক ভালবাসা।