

দেশের জনপ্রিয় অভিনেতা ইফতেখার রহমান আবরার ও ভার্সিটির তরুণ শিক্ষিকা শুভ্রা নাওয়ার, তাদের প্রথম দর্শন হয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। ভাগ্য পরিক্রমায় দুজনের সাক্ষাৎ হয় আরোও বেশ কয়েকবার। ধীরেধীরে ভালোলাগা পরিণত হয় ভালোবাসায়। অতঃপর পরিণয়৷ কিন্তু এরপরই জানা যায় দুজনের জীবনের কিছু নিগূঢ় রহস্য। জীবনে নেমে আসে বিপদ। লালপদ্ম প্রেম, প্রণয় এর অর্থ বহন করে। পদ্মফুলে যেমন সৌন্দর্য উপভোগের সাথে কাঁটার ব্যাথাও অনুভব হয়, তেমনি আবরার ও শুভ্রা'র সুখী জীবনে সম্মুখীন হতে হয় কিছু তিক্ত সত্য ও তিক্ত অভিজ্ঞতার।
সাবলীল লেখায় একটা সুন্দর গল্প।
Read all reviews on the Boitoi app
লালপদ্ম নাম টা শুনলেই বুঝা যায় গল্পটি রহস্যে মোড়া। সবাই আত্মীয় হলেও সবাই আত্মার হয় না গল্পটিতে তা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। গল্পের রহস্য গুলো যখন একে একে উন্মোচন হয়েছে তখন গল্পটার প্রতি আকর্ষণ ও আস্তে আস্তে বেড়ে গিয়েছে। এখন আসি আবরার শুভ্রা জুটি নিয়ে। আবরার শুভ্রা জুটি টা আমার পছন্দের একটা জুটি তে স্থান পেয়েছে। বিশেষ করে আবারের শুভ্রার প্রতি নিখুঁত ভালোবাসা টা আমার মন কেড়েছে। শুভ্রার প্রতি নেওয়া আবরারের যত্নগুলো আমার ভীষণ ভালো লেগেছে। পরিশেষে বলতে চাই.... আবরার শুভ্রা জুটি কে আবার চাই🥹
golpo ta valo legeche🥰
অসাধারণ ❤️❤️❤️❤️
"লালপদ্ম" গল্পের এই নাম এবং প্রচ্ছদটা যখন প্রথম দেখেছিলাম তখনই মনে হয়েছিল রহস্যজনক কিছু তো নিশ্চয়ই থাকছে ।আর গল্পটা পড়ার পর এত্ত ভালো লেগেছে।আবরার-শুভ্রার একে অপরের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস, আপনজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা,রহস্য সবকিছু মিলিয়ে একদম পরিপূর্ণ একটা লেখা।।এমন একটা গল্প পড়ার সুযোগ করে দেওয়ার জন্য সারা আপুকে অনেক অনেক ধন্যবাদ 🥰❤️
সারা আপুর সবগুলো গল্প ই মাশাআল্লাহ খুবই ভালো ও উন্নত মানের হয়ে থাকে। আমার সবগুলো গল্প ই পড়া শেষ আপুর। বিরহ শ্রাবণ গল্প টা যখন শুনলাম বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে মনের মধ্যে অন্য রকম ই একটা অনুভূতি সৃষ্টি হয়ে ছিলো। আলহামদুলিল্লাহ বই টা পড়েও সন্তুষ্ট। এবার আসা যাক আপুর নতুন ই - বুক লালপদ্ম নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এত্ত এত্ত সুন্দর হয়েছে গল্প টা বলার বাহিরে। শুভ্রা আর আবরারের একে অপরের ওপর ভালোবাসা ও বিশ্বাস এই বিষয় টা খুবই দারুণ লেগেছে আমার কাছে।। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি এমন সুন্দর সুন্দর আরো অনেক গল্প আমাদেরকে উপহার দিবে। 💖💖💖
গল্পটা এত সুন্দর ছিলো। আর আবরার এর কেরেক্টার এর কথা নাই বলি এত সুন্দর ❤️
শুভ্রা এবং আবরার এরাও প্রিয় জুটির তালিকায় চলে এলো। ভীষণ ভালো লিখেছো আপু। গল্পে রহস্য ছিলো তাই পড়ার আগ্রহ অনেক বেশিই পেয়েছি। এক বসায় শেষ করার মতন একটা লেখা। একটু পড়লে মনে হয়েছে আরেকটু পড়ি। শব্দচয়ন, লিখনশৈলী অসাধারণ। সবমিলিয়ে বইটা অনেক ভালো লেগেছে আমার।
#ই_বুক_রিভিউ সারাংশঃ দুই ভিন্ন জগতের মানুষ। তাদের দেখা হওয়ার গল্প। ভিন্ন জগতের মানুষের মাঝে প্রণয়ন হয়েছিলো কিনা তার গল্প। প্রণয়ন কি পরিণয়ে রুপ নিয়েছিলো? পরিণয়ে রুপ নিতে কোনো বাধা এসেছিলো কিনা? সর্বশেষ অনাকাঙ্ক্ষিতভাবে দু'জনের স্বজন হারানোর সত্যতা কি সামনে এসেছিলো? কারা ছিলো সেসব ষড়যন্ত্রের পিছনে? সেই সব কিছু জানতে হলেও "লালপদ্ম" ই-বুকটি পড়ে দেখতে হবে। আলোচনাঃ "বই" শেখার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বইটা থেকে আমি কয়েকটা বিষয় উপলব্ধি করেছি। আমার মনে হলো এগুলো সবার জানা দরকার এবং নিজেদের মধ্যে উপলব্ধি করাও দরকার তাই আলোচনা করা। প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমরা সচারাচর দেখে থাকি কিন্তু কখনো নিজেরা ভাবি না ওতো গুরুত্ব দিয়ে। "সেলিব্রিটি " কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এমনো হয় তাদের পাগল ফ্যানও থাকে। আর এই ফলাফল হিসেবে নানা ঘটনা সমাজে দেখি। উদাহরণ দেই একটা। আজ যদি শুনি সেলিব্রিটি কেউ একজন অসুস্থ এবং হসপিটালে অবস্থান করছে তখনই আমরা দৌঁড়ঝাপ শুরু করি। এমনো দেখা যায় হসপিটালের ডাক্তার নার্স তাকে গুরুত্ব দিতে গিয়ে অন্য রোগীদের অবহেলা করে। এমনটা কি করা উচিত? ডাক্তার নার্সের কাছে তো সব রোগী সমান হবার কথা। সবার প্রতি সমান গুরুত্ব থাকার কথা। আমার মনে হয় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অনন্ত সেই সময়টায় সকলকে সমান দেখা উচিত যখন সেই সেলিব্রিটি ব্যক্তিও সমস্যার মধ্যে থাকেন এবং সাধারণ মানুষও সমস্যার মধ্যে থাকেন। তখন দুটো দিকই সমান দেখা উচিত তাহলেই আমাদের মধ্যে থেকে বৈষম্য দূর হয়ে সমাজটা মানবিক হতে পারবে। সমাজটাও সুন্দর হবে আপন মানুষেরা-ই বোধহয় আমাদের পিছনে ছু*রি টা বসায়। নাকি ছু*রি বসাতে আপন হওয়ার নাটক/অভিনয় করে যায় জানা নেই আমার। তবে এই বইটা পড়ার পর আমি বলব আমাদের সবার সাবধান হওয়া উচিত। আমি বলছি না সব আপন মানুষ ক্ষতিকর হয়। তবে সাবধান হতে তো ক্ষতি নেই। যাতে কখনো যদি আপন মানুষের ভিন্ন চিত্র দেখি ভেঙে না পরি। কথায় বলে না সাবধানের মা*র নেই। তাই সাবধান হওয়াই ভালো। আমাদের সমাজে খুব কম পুরুষ মানুষ আছে যারা পছন্দের মানুষকে ভালোবাসি বলার আগেই নিজের করার কথা ভাবে। তাও বৈধতার সাথে। এমনটা যদি সবাই করতো তবে হয়তো চারপাশে এতো বিচ্ছেদের গল্প থাকত না। তবে এই বইটায় দেখেছি পছন্দের মানুষকে ভালোবাসি না বলেও তাকে আগলে রাখতে, যত্ন করতে, বিশ্বাস করতে, ভরসার স্থান তৈরি করতে। এমনটা হলে হয়তো বিচ্ছেদের গল্প কম হবে। অনন্ত আমার তাই মনে হলো। পাঠক অনুভূতিঃ সাধারণ একটা ই-বুক তবুও অনেক জিনিস শিখলাম আমি। আমি মূলত বই থেকে শেখার চেষ্টা করি। শেখার তো কোনো শেষ নেই। তাই চেষ্টা করি শিখতে। আবার বলতে পারেন আমার একাকিত্বের সঙ্গী এই বই। এই বইটা থেকেও শিখলাম। তবে সবাই হয়তো সব বিষয় ধরতে পারে না। আমি কোনো বই পড়ার আগ্রহ তখনই পাই যখন দেখি কিছু হলেও শিখতে পারব আমি। এই বইটা থেকেও বেশ কিছু জিনিস শিখেছি। নিজের মধ্যে ধারণ করতে চেষ্টাও করব। সারা আপু সত্যি বলছি তোমরা কয়েকজন লেখক/লেখিকা আসলেই কলমের মাধ্যমে বিদ্রোহ করেছো। খুব সুন্দর হয়েছে। প্রচ্ছদ নিয়ে প্রথম ভেবেছিলাম নাম এবং প্রচ্ছদ এমন কেনো কিন্তু আজ যখন লেখা গুলো পড়লাম তখন আমার কাছে দুটো বিষয় পরিস্কার হয়ে গেছে। ভালোবাসার রং যদি লাল হয় তবে বিষাদের রংও লাল হতে পারে। অনন্ত এই বইয়ের কাহিনি গুলো জানার পর তো আমার মনে হয় বিষাদের রং-ই লাল হয়। সুখের রং লাল যতটা গাঢ় হয় তা থেকেও গাঢ় হয় বিষাদের লাল রং। তোমার গল্পের নাম এবং প্রচ্ছদ সার্থক। আরেকটা কথা তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে আর তা হলো তোমার লেখায় আমি কখনো দেখিনি স্ত্রীর পাশে স্বামীর পদবি ব্যবহার করতে। এই জিনিস টা আমায় মুগ্ধ করে। আমি খুব বেশিদিন হয়নি জেনেছি যে স্ত্রী তার নামের পাশে স্বামীর পদবি ব্যবহার করতে পারে না। আর তখন থেকেই এটা থেকে দূরে থাকতে নিজেও চেষ্টা করি এবং যাদের ব্যবহার করতে দেখি ওদেরও নিষেধ করে দেই। এই জিনিস তোমার লেখায় না দেখে আমার সত্যি ভালো লেগেছে। চরিত্রের নামঃ ইফতেখার রহমান আবরার, জাহিদ,শুভ্রা নাওয়ার, সাইফুল ইসলাম, রেহানা পারভীন, আরিফুর রহমান, হালিমা বেগম, শুভ, শওকত সাহেব, তরিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, রফিক সাহেব, পায়েল, রাতুল, পরশ ইত্যাদি। চরিত্র উপস্থাপনঃ গল্প, উপন্যাসের ক্ষেত্রে প্লট যেমন গুরুত্বপূর্ণ। চরিত্র গুলোর যথাযথ উপস্থাপনও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। চরিত্রের যথাযথ উপস্থাপন না হলে গল্প, উপন্যাস পড়ডে ভালো লাগে না। আপুর লেখায় গুলো চরিত্রে উপস্থাপন গুলো যথাযথ হয় বিধায় পড়তেও ভালো লাগে। প্রিয় কিছু লাইনঃ বলতে গেলে পুরো বইটিতে অনেক প্রিয় লাইন। কিন্তু স্পয়লার হবে এই জন্য কোনো প্রিয় লাইন আমি উপস্থাপন করলাম না। অন্যান্য বিষয়ঃ প্রকাশনী: বইটই প্রকাশনী নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি বলব বই প্রেমীদের জন্য এটা একটা দারুণ প্লাটফর্ম। যনেকেই চাইলে হুটহাট হার্ড কপি বই ক্রয় করতে পারে না। সেক্ষেত্রে অনলাইনে ভিত্তিক এই প্লাটফর্ম থেকে সহজেই বই ক্রয় করে পড়তে পারে। তাদের কাজ সত্যি প্রশংসনীয়। প্রচ্ছদ : ই-বুক হলেও প্রচ্ছদ টা দারুণ। আমিও বলব প্লটের সাথে প্রচ্ছদের মিল আছে এবং আমি সেগুলো হয়তো ধরতেও পেরেছি। বানান ও বিরামচিহ্ন : বইটায় বানান খুব একটা ভুল না দেখলেও বিরামচিহ্ন ব্যবহার গুলো একটু এলোমেলো হয়ে গেছে। এটা স্বাভাবিক। এতো লেখার মাঝে খেয়াল করা সবসময় সম্ভব হয়ও না। তবুও লেখার পর একটু রি-চেক দেওয়ার অনুরোধ রইল প্রকাশনী এবং লেখকের প্রতি। বই পরিচিতিঃ ই-বুক : লালপদ্ম লেখিকা: সারা মেহেক
খুব সুন্দর ছিল পুরো গল্পটা। আবরার ❤️শুভ্রার ভালোবাসাময় কাহিনীটা চমৎকার লাগলো। আমাদের কাছের মানুষগুলোই আমাদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে সেটাই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়ছে শেষ এ সকল রহস্যর সমাধান হিসেবে।