

"ভাইয়া আপনার কিছু চাই?" ইরফান হানির দিকে তাকিয়ে চোখেচোখ রেখে বললো, "আপনি কি সবার দরকারী কাজ করেন নাকি?" "না।আপনি সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছেন তাই ভাবলাম কিছু চাই কিনা।" "তাকিয়ে থাকলেই কিছু চাইবো এটা কেন ভাবেন?আমিতো অন্যকারণে তাকিয়ে ছিলাম।" হানির ভ্রু কুঁচকে যায়। "কেনো?" ইরফান হেসে বললো, "আপনি খুব সুন্দর, তাই বারবার তাকাচ্ছি, চোখ ফিরাতে পারছিনা।" মিষ্টি গল্পটা জানতে হবে গল্পটা পড়তে হবে।
আপু আপনার গল্প আমার অনেক পছন্দ, এইটাও অনেক ভালো লেগেছে কাহিনি টা অনেক সুন্দর কিন্তু আমি মনে করি আরেকটু গুছিয়ে লেখা উচিৎ ছিল আরেকটু বড় হলেও ভালো হতো আর এন্ডিং টা ঘুরে ফিরে একরকম হয়ে যাচ্ছে। শিমুল -পুষ্প,,ফিরোজ - শ্যামাকে অনেক মিস করছি আশা করি তাদের জুটি আবার পাবো।যদিও জানি আপনি এখন বিপদের ভিতর দিয়ে যাচ্ছেন দোয়া করি খুব শীগ্রই বিপদমুক্ত হয়ে আবার আমাদের মাঝে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবেন ❤️❤️
Read all reviews on the Boitoi app
ঝুমুর আপুর সব গল্পই পড়েছি। এই গল্প ও মন ছুয়ে দিলো। দুজন পাগল প্রেমিক প্রেমিকার ভালবাসা জয়ী হলো। লেখিকা আপুকে অনেক ভালোবাসা। ❤️❤️
ঝুমুর আপুর সব গল্পই পড়া আর প্রতিটা গল্পই আমার পছন্দের লিস্টে আছে। গল্পটা ওভারঅল সুন্দর ছিল❣️ এজ আপুর আমি পুরাতন পাঠিকা সো গল্পটা শুরুর দিকে যেমন কমন থিমের হয়েও একটু ডিফরেন্ট ধাঁচের ফিল পাচ্ছিলাম এন্ডিং এ এসে এভারেজ লেগেছে! মনে হলো শেষের দিকে হ্যাপি এন্ডিং অন্য রকম ভাবে দিলে আরো মজা পেতাম কজ আপুর সেম টাইপ এন্ডিং ওয়ালা গল্প আরো পড়েছি। বাট যারা রোমান্টিক, বেয়াই- বেয়ান, টক মিষ্টি ঝাল টাইপ গল্প পছন্দ করেন তাদের জন্য মাস্ট রিড ❣️😁
লেখিকার সব গল্পই আমার খুব ভালো লাগে। এই গল্পটাও অসম্ভব সুন্দর হয়েছে । হানি আর ইরফানের জুটি খুব খুব ভালো লেগেছে। ওদের দুষ্টু মিষ্টি কাহিনী খুব সুন্দর ছিল। ইরফানের ফ্যামিলি এতো অপমানিত হবার পরেও যে তারা হানি কে এতো সুন্দর ভাবে আপন করে নিয়েছে তা খুব ভালো লেগেছে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা।
ঝুমুর আপুর প্রত্যেকটা গল্প আমি সবসময় মন দিয়ে পড়ি,নিজেকে চরিত্রের মধ্যে আবিষ্কার করি এটা নতুন কিছু নয়,,আর কি বলবো,এই গল্পের মধ্যে আমার মাহির চরিত্রটা ভালো লেগেছে,বড় বোনদের এমনই হওয়া উচিত♥️ সব মিলিয়ে অসাধারণ❤️🔥
Bhalo chilo, not bad kintu bar bar mahi ar hanir nam er moddhe pech lagaye disen. Hunnyr jaygay mahi likhsen, mahir jaygay hunny.