

নিঝুম মুখ ভার করে ঘুরে দাঁড়াল। পানির ঢেউয়ের কারণে নিঝুম পড়ে যেতে নিল। শান্ত আবারো হিচকে টেনে তাকে নিজের কাছে আনল। নিঝুম ফ্যাল ফ্যাল করে দেখছে তাকে। আচ্ছা, তার মনে যেমন অনুভূতি হয়, অশান্তর কি তাই হয়! শান্তর চোখে-মুখে বিরক্তি স্পষ্ট! তবে বেশিক্ষণ টিকলো না। যখন দুজনের দৃষ্টি একত্রিত হলো, দুই প্রান্তের হৃদয় আলিঙ্গন করল, তখন আর অভিমান চলে না। উপরে সুবিশাল আকাশ। মেঘলা ভাব কেটে গেছে। কিন্তু মেঘ জড়ো হতে কতক্ষণ! সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে পড়ছে তাদের উপর। দুজনেই নিশ্চুপ! প্রকৃতি তখন কথা বলছে। শান্তর চোখের গভীরতা বোঝার চেষ্টা করল নিঝুম। ব্যর্থ হলো! চোখ সরিয়ে নামালো। নজর পড়ল তার ঠোঁট জোড়ার উপর। হালকা কালচে আবার হালকা গোলাপির মিশ্রণ। মসৃণ অধর দুটির থেকে দৃষ্টি নামাতে সে বাধ্য হলো। কিন্তু তার কণ্ঠের উঁচু অংশটা তার সকল আকর্ষণ কেড়ে নিল। শান্ত শুকনো ঢোক গিলছে। এটা উঠানামা করছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণ নেই। কৌতূহলের বশেই নিঝুম হাত বাড়ালো। শান্ত শুধালো, “কি করছো?” তার গভীর কণ্ঠ নিঝুমের কানে বাজল। হাতটা গিয়ে ঠেকল শান্তর বুকের উপর। তার শার্টের উপরের দিকে বোতামের অংশ খোলা ছিল। সেখানে নিঝুমের হাত পুরোপুরি জায়গা দখল করে নিল। নিঝুম হকচকিয়ে গেল। হতবাক নয়নে চেয়ে রইল শান্তর দিকে। ঘোরের বশে কি করছিলো এসব! দ্রুত হাত সরিয়ে নিতে গেল। অমনি শান্ত তার হাতের উপর হাত রেখে দিল। নিঝুম কিছু বুঝতে পারছে না। সে কেবল ছটফট করছে। পালাতে হবে? এখান থেকে তাকে পালাতে হবে।

"শান্ত আর নিঝুম চরিত্রটা বরাবরই আমার ভীষণ পছন্দের। ওদের খুনশুটি গুলো ভীষণ ভালো লাগে। এ গল্পটার প্রায় প্রতিটা চরিত্র আমার খুব পছন্দের। ভীষণ সুন্দর ছিলো ই-বুকটা। একটু বেশিই সুন্দর।🥹🌷🌺🌸🌼🫶"
শান্ত আর নিঝুম চরিত্রটা বরাবরই আমার ভীষণ পছন্দের। ওদের খুনশুটি গুলো ভীষণ ভালো লাগে। এ গল্পটার প্রায় প্রতিটা চরিত্র আমার খুব পছন্দের। ভীষণ সুন্দর ছিলো ই-বুকটা। একটু বেশিই সুন্দর।🥹🌷🌺🌸🌼🫶
Read all reviews on the Boitoi app
আমি মিমি মুসকানের গল্পের অনেক বড় ভক্ত,তার থেকেও বেশি পাগল শান্ত চৌধুরীর জন্য💗 সিজন ১,২,এখন ৩ ও পড়ে ফেললাম,, গল্প টা এক কথায় অসাধারণ ❤️সব গুলো চরিত্র খুবই সুন্দর এক কথায় 😭💓কিন্তু আমিই বেশি পাগল আহনাফ আর শান্তর জন্যই💗 but ব্যক্তিগতভাবে আমার তানিশা রিয়া,দিয়া একটু কমই ভালো লেগেছে বাকিদের তুলনায় 🤕সবার love story/ Married story কিছু কিছু দিলেও নীলের টা কিছুই দেওয়া হলো না তিনটা সিজনেই🥺ওর লাইফে ইরা আাসার মূহুর্তো টা আরেকটু বিস্তারিত থাকলে গল্প টা আরো ফুটে উঠত🤍 কিন্তু honestly speaking গল্প টা মারাত্মক সুন্দর 💘 মন ছুয়ে যাওয়ার মতো একদম ❤️ এইটা আরো বেশি reachপাওয়ার কথা😭💔 evenমিমি আপুর আইডিও আরো বেশি followers থাকার কথা😌 ওনার হাতের লেখা অনেক সুন্দর 💓 Take love🤍(kuhu)
কেন জানি বই এর থেকে তোমাকে নিয়ে বলতে বেশি ইচ্ছে করছে। বর্তমানের সাহিত্য জগতে তুমি বেস্ট লেখিকা আমি মনে করি। বন্ধুমহলের কত সুন্দর একটা গল্প তুমি লিখেছো। অন্যান্য লেখিকাদের মতন,, যেই গল্প ই লেখুক সেই গল্পের ই ইবুক সাথে সাথে বের করা আবার বই আনা,, মনে হয় ওনাদের কাছে এসব নিত্যদিনের কাজকারবার। সেই জায়গায় তোমার ইবুক নাত্র ২ টা তাও এমন যেগুলো না কিনে পড়া থাকা যায় না। বইয়ের কথা নাহয় বাদ ই দিলাম। ভালোবাসি আপু,,একটু বেশিই ভালোবাসি 🥺🫶
তোমার মনের মধ্যিখানি আমার প্রিয় একটা গল্প, সিজন ১,২,পড়েছি অসম্ভব সুন্দর ছিলো, ৩ পড়ার খুব ইচ্ছে ছিলো ফাইনালি পড়েছি! এত সুন্দর ছিলো, একদম আলাদা, সব চরিত্র একদম আলাদা,অশান্ত চমশিম, আহনাফ তানিশা, সব চরিএ দারুণ! ঝগড়া বিয়ে,ভালোলাগা ভালোবাসা সুন্দর গল্প! এবার আহনাফ তানিশার পিছনে ফুরেছে, নীলের বউ বেঁচে ছিলো সুন্দর! কথা হলো মিমি বাসর দেখাইনি! অসম্ভব সুন্দর ছিলো গল্পটা..
শান্ত 🖤💝 অনেক আগেই কিনে পড়েছি। অসাধারন 💛
ফেসবুকের থেকে এটার গল্পটা একটু কম ইন্টারেস্টিং ই লাগছে। শুধু অশান্ত আর নিঝুম এই দুটো নাম এর জন্যই হয়তো একটু ভালো লাগা। এদের প্রতি আমি খুব অবসেস। এদের ফ্রেন্ডসর্কেল টাকে ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা, আহনাফ এর এই চরিত্রটা ভালো লাগে নাই। কেমন সেবলামি টাইপ লাগছে। বাকি ২ টা ফেসবুক গল্পেই ওর চরিত্রটা আকর্ষণ করছিলো।
অসাধারণ একটি গল্প বরাবরই আমার খুব পছন্দের কিন্তু এর মধ্যেও আমার কিছু জিনিস পছন্দ হয়নি (বিশেষ করে তানিশা কে ) এইগুলো বাদে গল্পটা খুবই সুন্দর ছিল । কখনো ভুলবো অশান্ত আর মিস চশমিশ কে।ওদের জুটিটা আবারো দেখতে চাই। 🥰❤️
৩০ পার্ট টা পর্যন্ত ঠিক ছিলো। এটা কি এডিটিং করেছে আবার🤔 খুব তারাতাড়ি এন্ডিং?শান্তর বাবামা আসার পর সে বিয়ের কথা বলা, পাগলামি করা বিয়ের জন্য এগুলো মিসিং মনে হলো। মন চায়, তাদের প্রত্যেকটা দিনের গল্প পড়ি। নিঝুম এর পাগলামি দেখতে চাই😭
যাস্ট অসাধারণ 🦋🦋💖 বলার ভাষা নাই😌
আমার পছন্দের জুটি শান্ত আর নিঝুম। তাদেট দুই জন কে যতবার পড়ি ততবারই চমৎকার লাগে। তাদের বন্ধুত্ব, তানিসা আহনাফ এর কেমিস্ট টাও দারুণ ছিলো। সব মিলিয়ে অসাধারণ ছিলো ই-বুক টা🥹🫶 আর লেখিকা আপুর কথা কি বলবো তার লেখা যতবার পড়ি ততবার প্রেমি পড়ি। মনটাই ভালো হয়ে যায়। অনেক অনেক ভালোবাসা। ❤️🩹🎀