

ছয়টি গল্পের সমন্বয়ে এই সংকলন৷ তিনটা অতিপ্রাকৃত এবং তিনটা থ্রিলার৷ এদের মধ্যে তিনটি গল্পই নতুন৷ অপ্রকাশিত৷ সংক্ষেপঃ রহস্য অন্তর্ধান: একটা মেয়ে গায়েব হয়ে গিয়েছে৷ একটা এনজিওর কাজ করতে যেয়ে লাপাত্তা৷ হবু বরের এতে কোন প্রতিক্রিয়া নেই৷ শেষত্বক যে ছেলেটা মেয়েটাকে ভালবাসতো সেই ছেলে ছিন্ন ছিন্ন কিছু সুত্র মিলিয়ে অদ্ভুত এক জায়গায় এসে হাজির হলো৷ ভাল কথা জায়গাটা কেমন যেনো৷ আর হ্যাঁ ওখানে একটা নদী আছে৷ নাম কমলা! আপনি শুনেছেন কখনও এমন নদীর নাম? হাফিজুরের মাসিক পত্রিকা: একটা মাসিক পত্রিকার সম্পাদক কাম লেখক হাফিজুর৷ পত্রিকাটা চলে বিভিন্ন লেখক থেকে সংগ্রহ করা গল্প নিয়ে৷ হাফিজুর আবার ঘোস্ট রাইটারও৷ পত্রিকার অনেক গল্পই তার লেখা! কিন্তু নাম থাকে অন্যদের৷ নতুন উঠতি এক লেখক৷ তিনি আবার প্রভাবশালী সরকারী চাকুরে৷ হাফিজুর তার কাছে যেয়ে হাজির হলো৷ জানালো উনার হিট হওয়া শেষ বআটার ঘোস্ট রাইটার সে! তারপর... রক্তের রং ফিঁকে হয় না: এক সাইকোর জবানীতে বলা তার সাইকো হবার কাহিনী৷ চক্র: চট করে কাউকে ভালবাসতে নেই৷ না বুঝে কোন কাজ করতে গেলে সেটার মাশূল কিন্তু দিতে হয়... খ এ খুন খ এ খুনী: একটা ডাকাতি চেষ্টা, হত্যা এবং এর রহস্য উদঘাটনের গল্প শেয়াল গোত্র: মায়া নেকড়ের কথা শুনেছেন, কিন্তু মায়া শেয়াল!? হ্যাঁ এই গল্প মায়া শেয়ালের৷ আমাদের অজান্তেই আমাদের পাহাড়ী অঞ্চলের এক ভয়ের গল্পের শুরু এটা৷