

তেঁতুলিয়া গ্রামের খুব সুন্দর একটা নদীর ছেউটি। স্থানীয়রা এই নদীকে বলে আঙ্গারীঘাট। কানাডা প্রবাসী মনিরার কৈশোরের অনেক স্মৃতি বিজড়িত, অনেক আবেগের নদী এই আঙ্গারীঘাট। এই নদীর ধারেই বেড়ে ওঠা হতদরিদ্র মেয়ে বাশেরা। ভালোবেসে সংসার পেতেছে ঔ নদীর ধারে। বর্তমানে সে দুই সন্তানের জননী। অসম্ভব রূপবতী ও গায়ের পদ্ধতি প্রচন্ড সাহসী। সে তার খরিক সামনের দিকে যেমন ভালোবাসে, তেমনি ভালবাসে আঙ্গারীঘাট নামের নদীটিকে। কিন্তু এক সময় প্রভাবশালীরা নদীটা দখল করে মাছ চাষ করতে চাইলে, সাহসী বাশেরা তাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কিন্তু প্রভাবশালীদের সাথে পেরে ওঠে না যেন নদীতে নামা নিষিদ্ধ হয়। শুধুমাত্র নদীটাকে দেখতে পাবে এই আশায় তবুও নদীটার ধারে বসবাস করার সর্বোচ্চ চেষ্টা চালায়। মনিরা নামের উচ্চশিক্ষিত মেয়েটি চিন্তা করে নদীর ধারে বাংলো বানিয়ে সেখানে বসবাস করবে। দেশের বিলাসবহুল জীবন ছেঁড়ে ,শুধু এই নদীর টানে সে দেশে ফিরে আসে। নদী ও নারীর এই ভালোবাসার গল্পে বিপরীত, মেরুতে থাকা দুই নারীর স্বপ কি অবশেষে পূরণ হবে?