
চিত্রা এক্সকে কল দেয়।আজ এক্স বেটার মুখের মানচিত্র বদলে দিবে সে।চিত্রা কে কি ভুলাভালা মেয়ে মনে করেছে নাকি।আজ চিত্রার আসল রূপ দেখবে। চিত্রা কল দেওয়ার কিছু সময় পর অপর পাশ থেকে ফোনটা রিসিভ হয়। সুমন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আননো নাম্বার থেকে কল আসায় রিসিভ করে। --- হ্যালো কে? ----আমি চিত্রা। চিত্রার কল পেয়ে সুমন পৈশাচিক আনন্দ পায়। ফোনটা মিউট করে বলে,,দেখ আমার বালুপাশা কল করেছে। এখন কান্নাকাটি করে বলবে,সুমন তুমি এটা করতে পারোনা।আমি তোমাকে ছাড়া বাঁচবো না।ফিরে এসো প্লিজ। -- হ্যা চিত্রা বলো। -- ব্লকটা খুলো সুমন।চিত্রার কথায় সুমন আনন্দ পায়। বন্ধুদের চোখের ইশারায় বলে বলেছিলাম না? -- চিত্রা,, সুমনকে আর কিছু বলতে না দিয়ে চিত্রা বলে,,, ”আরে ব্লক খুল বেটা চিত্রা চিত্রা না করে। তুই ব্লক করেছিস সেটা আমার ইগোতে লেগেছে। ব্লক খুল আমি তোকে ব্লক করবো। সুমন এমন কথায় থতমত খেয়ে যায়। তুই কি ভেবেছিস আমি তোর দুঃখে বনবাস চলে যাবো আর তুই বউ নিয়ে সুখে থাকবি? মোটেও না তুই সুখে থাকলে আমিও থাকবো।তুই শুধু সুখে আমি সুখ স্কয়ারে থাকবো। ভুলেও সামনে পরিস না নয়তো আমার হাত আর তোর মুখ। কল কাট তোর সাথে কথা বলতেও আমার বমি আসছে।ছিঃ ওয়াক থু বলেই মুখের উপর ঠাস করে কল কেটে দেয়।