

মহিলাদের চা পান শেষ হওয়া মাত্র তত্ত্বাবধায়ক তাকে বাইরে যাওয়ার ছুটি দিয়েছেন এবং মারিয়া তার সন্ধ্যাকালীন বাইরে ভ্রমণের প্রত্যাশা করল। রান্নাঘর ফিটফাট ও বেদাগ ছিল: রাধুনি বলল বড় তামার বয়লারটিতে আপনি আপনাকে দেখতে পারবেন। আগুন সুন্দরভাবে ও উজ্জ্বল হয়ে জ্বলছিল এবং একটি পার্শ্ব-টেবিলে চারটা খুব বড় বার্মব্রাখস ছিল। এই বার্মব্রাখসগুলোকে আস্ত মনে হলো;কিন্তু আপনি যদি কাছে যেতেন আপনি দেখতে পেতেন সেগুলোকে দীর্ঘ পুরু সমান টুকরায় কাটা হয়েছে এবং চায়ের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত। মারিয়া নিজে সেগুলো কেটেছে।