

“নীলার নীল কষ্ট” উপন্যাসের প্রধান চরিত্র ফাহমিদা জাহান নীলা একেবারে সাধারণ ঘরের একটি মেয়ে। মেয়েটির জীবনের সুখ-দুঃখ-সাফল্য-ব্যর্থতা, আশা-আকাঙ্ক্ষা, আশাভঙ্গ ইত্যাদি স্থান পেয়েছে এ উপন্যাসে। অন্যদিকে ইমরান আল হাসানের প্রেমিক-হৃদয়ের ঝড়ঝাপটার কথাও চলে এসেছে হৃদয়গ্রাহী ভাষায়। সবমিলিয়ে অত্যন্ত চমৎকার একটি উপন্যাস- নীলার নীল কষ্ট। একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করবেই।