

আচ্ছা, তার নাম যদি মেঘলা হতো তাহলে কেমন হতো? আমি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতাম। হঠাৎ আমার মনে কবিতার ছন্দ ধরা দিলো, 'এই মেঘলা আকাশ দেখে তোমার কথাই মনে পড়ছে, তোমার মনেও কি আছি আমি নাকি তুমি ব্যস্ত অন্য কাউকে নিয়ে ভাবতে।' ছোটবেলায় কোনো একটা বইয়ে পড়েছিলাম প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে উঠে।আমার ক্ষেত্রেও কি তাই হচ্ছে। আচ্ছা তার নাম যদি কুয়াশা হতো তাহলে কেমন হতো? আমি তার জন্য শীতের সকালে অপেক্ষা করতাম, আর তাকে উদ্দেশ্য করে গাইতাম, 'শীতের কুয়াশা বেধ করে যেমন প্রকাশ পায় সূর্যের আলো, তেমনি সকল বাঁধাকে জয় করে আমি বাসি তোমাকে ভালো।' আচ্ছা তার নাম যদি পুষ্প হতো তাহলে কেমন হতো? আমি সারাদিন শুধু তাকে দেখার জন্য বাগানে বাগানে ঘুরে বেড়াতাম আর আমার মন আমার অজান্তেই বলে উঠতো' 'পুষ্প তুমি সৌন্দর্যের প্রতীক, পুষ্প তুমি ভালোবাসার প্রতীক, আমাদের মতো অধমদের নিজের ভালোবাসা দিয়ে বেঁধে রেখোছো তা নয় কি সঠিক। তার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম সেটা আমার নিজেরও জানা নাই।