

চিঠিটা পড়ে স্নিগ্ধা নির্বাক! লোকটা তাকে সত্যিই ভালোবাসে, এটা ভেবে তার আনন্দ হচ্ছে। কিন্তু, নিজের অজান্তেই মানুষটার আত্মসম্মানে আঘাত করায় নিজেকে অপরাধীও লাগছে। সে তো মানুষটাকে চেনেও না! দেখেওনি! আচ্ছা, সে যদি আর না আসে? স্নিগ্ধা তাকে কই খুঁজবে? অজানা আতঙ্কে স্নিগ্ধার বুক কেঁপে উঠলো। কফি ঠান্ডা হলো। অথচ, এক চুমুকও খাওয়া হলো না। ড্রয়ার খুলে নীল রঙের একটি কাগজ বের করলো। উদ্দেশ্য সেই লোকটাকে চিঠি লিখবে। মা বা স্নিগ্ধ কেউই বাসায় নেই। তারা বাইরে গিয়েছে। এটাই মূখ্যম সুযোগ! স্নিগ্ধা হাত বাড়িয়ে কলমদানি থেকে কলম নিয়ে চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করলো। কিন্ত তার হাত চলছে না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি। চোখ ঘোলা হয়ে যাচ্ছে! ভয়ে হাত-পা কাঁপছে! চিঠিটা পৌঁছাবে তো? স্নিগ্ধা ভাবতে পারলো না সব সেভাবেই রেখে উঠে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ আকাশ দেখে নিজের এলোমেলো অনুভূতিকে শান্ত করলো। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। অশান্ত অনুভূতিরা শান্ত হতেই ফিরে এলো ঘরে। টেবিলে বসে বইয়ের ভাঁজ থেকে বের করলো আগের চিঠিগুলো। আবার পড়লো সেই চিঠি। সবগুলো চিঠি পড়ে তার মনে যেন উথাল-পাতাল ঢেউ শুরু হলো! সে ঢোক গিলে কলমটা হাতে তুলে নিল। তীব্র অস্বস্তিতে জড়োসড়ো হয়ে সে কাঁপা কাঁপা হাতেই লিখতে শুরু করলো জীবনের প্রথম চিঠি। সেটাও অচেনা, অজনা এক পুরুষের জন্য। সে জানেনা, এই চিঠির ফিরতি জবাব আসবে কিনা! সে জানেনা, এই চিঠি দিয়েই তাদের পত্রপ্রেমের সূচনা হবে কিনা! তবুও সে লিখলো। মনের সমস্ত অনুভূতি মিশিয়ে জীবনের প্রথম চিঠিটা সে লিখেই ফেলল!
পত্রপ্রেম! নামটার মতো গল্পটাও মিষ্টি। অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো সুন্দর না? তেমনই একটা গল্প আছে এখানে। যারা চিঠি ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে তাদের অবশ্যই গল্পটি ভালো লাগবে। গল্পের প্রতিটি চিঠি ভীষণ সুন্দর। আর হচ্ছে স্নিগ্ধ আর স্নিগ্ধার বন্ডিংটা খুব ভালো লেগেছে। এরা ভাইবোন একে অপরের সমস্যা সমাধানে সদা প্রস্তুত থাকে। এখানে আরও আছে দুই বান্ধবীর গল্প। তবে গল্পের নায়ক সম্পর্কে কিচ্ছু বলবো না। তাহলে স্পয়লার হয়ে যাবে। এটা সবাই গল্প পড়েই জানুক। স্নিগ্ধার ভাগ্যে কী শুভ্র ভাই আছে নাকি তার পত্রপ্রেমিক আছে! প্রচ্ছদটাও কিউট হয়েছে। এবং লেখিকার লেখার হাত ও উন্নত হচ্ছে। গল্পটি সুন্দর সহজ সাবলীল ভাবে লেখা। অহেতুক কোনো শব্দ চয়ন নেই। সব মিলিয়ে গল্পটি বেশ উপভোগ্য। গল্পে আমার কয়েকটা পছন্দের উক্তি আছে। তারমধ্যে একটি উক্তি নিচে দিলাম,,, 'শোনো, স্নিগ্ধলতা? আমার প্রিয়তা! আমার জীবনের সেরা অনুভূতি! আমার শহরে তুমি বৃষ্টি হয়ে এসো! কোনো বর্ষায় কিংবা শরতে! হতে পারে তা শীতের সকাল কিংবা রাতে! হেমন্তে হলেও ক্ষতি নেই! তুমি শুধু বৃষ্টি হইও! অক্টোবরের বৃষ্টির মতো বারংবার আমার শহরে এসো!' ই-বুক: পত্রপ্রেম লেখিকা: লামিয়া ইসলাম তন্নি
Read all reviews on the Boitoi app