
ফজরের ওয়াক্তে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুমধুর ধ্বনি কানে ভেসে আসা মাত্রই ঘুম থেকে জেগে। ওজু করে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার জন্য রাশেদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আল্লাহর আদেশ পালনের জন্য রাশেদের মতোই আরো কিছু মুসল্লি ফজরের নামাজ পড়ার জন্য মহল্লার জামে মসজিদে ছুটে এসেছে। মসজিদে আগত মুসল্লিদের সাথে জামাতে ফজরের নামাজ পড়ে প্রাতরাশ পূর্বক প্রাতভ্রমণের জন্য মসজিদ থেকে বেরিয়ে পায়ে হেঁটে বড় রাস্তার মোড়ের দিকে রাশেদ এগুতে থাকে।