

বিদেশ ফেরত, সুদর্শন, উচ্চশিক্ষিত, শহুরে ছেলে হিমাদ্র চৌধুরীর সঙ্গে তার বাল্যকালের গ্রাম্য বন্ধু—দুই-দুইবার ম্যাট্রিকে ফেল করা মেয়ে চড়ুইয়ের সঙ্গে জোর করে, ধরে বেঁধে বিয়ে দিলেন সাদাফ চৌধুরী। বাবার জেদের সামনে পড়ে কোনোভাবেই হিমাদ্র এই বিয়ে ঠেকাতে পারল না। অনিচ্ছায় নিজের জীবনের সঙ্গে সেই মেয়েটিকে জড়ানোর আগে আহত কণ্ঠে আওড়াল, “জোর করে কি কখনো সংসার হয়? তবে কি তার সঙ্গে-সঙ্গেই মেয়েটার জীবনও নিঃশেষ হয়ে গেল?” মনের কষ্টে আর নিজের গাম্ভীর্যে নববধূর চেহারাটুকুও দেখার প্রয়োজন মনে করল না হিমাদ্র। শেষমেশ এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে—“যেভাবেই হোক, তোমাকে আমি বিদায় করব, মেয়ে।” এদিকে সাদাসিধে, বোকাসোকা চড়ুই পড়াশোনার কারাগার থেকে মুক্তির আনন্দে হাসিমুখে, খুশিমনে বসে গেল বিয়ের পিঁড়িতে। এরপর কী হবে? আদৌ কি তাদের সংসার হবে? নাকি ভেঙে যাবে হিমাদ্র আর চড়ুইয়ের সম্পর্ক? নাকি শুধুমাত্র ‘স্ত্রী’ নামক সম্পর্ক ঘুচাতে, মনের বিরুদ্ধে ভালোবাসাহীন দায়িত্ব পালন করেই যাবে হিমাদ্র?
বইটা সুন্দর, ভালো ও লেগেছে পড়তে কিন্তু শেষটা কেমন যেন তাড়াহুড়ো এবং এলোমেলো লেগেছে আমার কাছে। হিমাদ্র খুব বেশিই সুন্দরের পূজারী এবং ব্যক্তিত্বহীন। মনে হলো, এখানে চড়ুই সুন্দর না হয়ে জরিনার মতো শ্যামলা হলে ও সত্যি সত্যি মেয়েটার সঙ্গে অন্যায় করতো। চড়ুইটা আসলেই বোকা, ওকে বোকা বানানো বাম হাতের খেলা। তথাকথিত নায়ক সাহেবের তুলনায় অভ্রকে বেশ লাগলো। খুব ব্যক্তিত্বহীন এবং রুচিশীল ছেলে। তবে এটাও ঠিক হিমাদ্র ছেলেটার সঙ্গে অন্যায় হয়েছে, জোর করে কোনো কিছুই কাম্য নয়। সর্বোপরি, মন্দ নয়!
Read all reviews on the Boitoi app
খুব ভালো লাগলো,, চড়ুই আর হিমাদ্রি ভালোবাসা,, 🥰❤️
Khub valo hoyece
Amar pora best golpo
Khub shundor
অসম্ভব সুন্দর একটা বই সারিকা আপু মানে অন্যরকম,,, আপুর facebook এ যতগুলা গল্প করছি সব গুলো ভালো লাগছে,,, দোয়া করি ভবিষ্যতে আরো সুন্দর গল্প আমাদেরকে উপহার দিবে সবাই পড়তে পারেন,🙂🙂🙂
অনেক সুন্দর একটা মন ভালো করা গল্প।চড়ুই নামটা যেমন কিউট তেমনি চরিত্রটাও কিউট।তোমার লেখা গল্প মানেই বেস্ট কিছু।এইযে,,,এই সাধারণ গল্পটাও কত অসাধারণ লাগলো।❤️❤️
সারিকা হোসাইনের গল্প মানেই বেস্ট। ফেসবুকে আপনার যে কয়টি গল্প পড়েছি সব গুলোই আমার মন ছুঁয়ে গেছে। আপনার এই ই-বুকের অধীর অপেক্ষায় ছিলাম। বইটি প্রকাশ হওয়া মাত্র কিনে নিলাম। আপনার দীর্ঘস্থায়ী সাফল্য কামনা করছি।