
কখনো দেখেছেন কি সেই _ চাতক পাখির ন্যায় এক জোড়া চোখ আপনারই অপেক্ষায় _? কখনো শুনেছেন কি__ একটি ভাঙা মনের কলতান_? শুনেন নি? তবে শুনুন দৃষ্টি রাখুন ঐ বিশালতার আকাশ পানে, মেঘ গুচ্ছকে ডেকে জিজ্ঞেস করুন। প্রশ্ন করুন ঐ অজস্র তারাদের। আমার হয়ে উত্তরটা নাহয় ওরাই দিবে আপনাকে। কেমন? কোনো এক গোধূলী লগ্নে! এক জোড়া ডাগর চোখের ভীতসন্ত্রস্ত চাহনি! অস্ফুটস্বরে ঠোঁট নেড়ে বলা কথাগুলো। সেদিনের ঐ দৃষ্টি উপেক্ষা করা কি এতোটাই সহজ ছিলো তার? বেলা শেষে ডুবেছিলো ঐ চোখের অতল মায়ায়! আজও ঠিক বন্ধ দু'চোখের অক্ষিকোটরে ভাসে সেই কাজল কালো দুই নয়ন। মন বিরহে কহে ' এ জীবনে তুমি নামক এক প্রহর বৃষ্টি নামুক' প্রেম,মায়া,মোহ, বিচ্ছেদ চার শব্দের মিলনে সৃষ্টি হয় গোটা এক ভালোবাসার অধ্যায়। অধ্যায়ের সমাপ্তিতে তুমি, আমি মানুষটা থেকে যাবো একে অপরের পরিপূরক হয়ে। তোমাকে নিয়ে লেখা হবে উপসংহারের শেষ পাতা। আর সেখানে গোটা গোটা অক্ষরে লেখা থাকবে ' ওহে ফুল! তুমি পুরোটাই আমার। তুমি পুরোটাই মীর উমায়ের কবির উচ্ছ্বাসের' অতঃপর একটি গল্পে'র সূচনা পরিশেষে প্রেম প্রণয়....
খুব সুন্দর ❤❤অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য ❤❤❤❤
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়ছে। এককথায় অসাধারণ।
অসাধারণ লাগলো। মিষ্টি একটা গল্প💘🥺