

সোহানী ছোটবেলা থেকে খুব দুরন্ত থাকে। গাছের ফল পেড়ে আর পুকুরে সাঁতার কেটে ওর দিনের অর্ধেকটা পার হয়। বড় হওয়ার সাথে সাথে শান্ত হয়ে যায়। বাবার পছন্দে এক বড়লোক ঘরের উড়নচণ্ডী ছেলের সাথে ওর বিয়ে হয়। যেহেতু সোহানীর আপন মামা বিয়ের সমন্ধ আনে তাই বাবা আর খোঁজ করে দেখে না ছেলে কেমন। বাসর রাতে সোহানীর সাথে খারাপ কিছু ঘটে এবং পরদিন সোহানী বাবার বাড়ি চলে আসে। এরপর ছেলেটি একদম বদলে যায়। সোহানীর জন্য অপেক্ষা করে একসময় মারা যায় ছেলেটি। মারা যাওয়ার আগে ছেলেটি কি সোহানীর মন জয় করতে পারে? সোহানীর শেষ পরিনতি কী হয় জানতে হলে পড়তে হবে " তুমি রবে হৃদয়ে।"