

রিকশা চালাচ্ছে হামিদ বেপারী। ইরফান, গণি মিয়া ও ঋষি সেই রিকশার যাত্রী। ঢাকা থেকে কুমিল্লা আসতে অনেক জায়গায় তাদেরকে যাত্রাবিরতি করতে হয়েছে পাকবাহিনীর জন্যে। তাছাড়া বেশ ধকলও গেছে। কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবার পর ইরফান দেখল হামিদ বেপারী ক্লান্ত শরীরে রিকশাটি টানতে পারছিল না। রিকশার গতিও বেশ মন্থর। সে হামিদ বেপারীকে বলল যে, ইরফান রিকশা চালাবে। যাত্রী হয়ে হামিদ বেপারী যেন একটু বিশ্রাম গ্রহণ করে।