

তিন কবুল বলে যখন এক অপরিচিত নরনারী নিজেদের আপন করে নেয় তখনই গড়ে ওঠে এক মজবুত সম্পর্ক।সেই সম্পর্কের মাঝে থাকে ভালোবাসা,সম্মান ও দায়িত্ব।যেটা শোভা কখনোই গড়তে পারেনি কিংবা গড়ে তোলার সুযোগ পায়নি।স্বামী নামক কোনো এক ব্যক্তি তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও তাকে কখনও ছুঁয়ে দেখার সুযোগ সে পায়নি।এই নিয়ে নানান প্রতিবেশী মুরুব্বী তাকে কপালপুড়ি বলেও ডাকে।অনেকের কুদৃষ্টি তো আছেই।তবে এই সবকিছু সয়ে গেছে শোভার মনের সাথে।চারটে বছর হ্যা এই চার বছরে সে তার স্বামীর থেকে এই দূরত্বকে গ্রহণ করে নিয়েছে নিয়তি ভেবে।তবে আজকের দিনটা যেনো তাকে আবারও ভিন্ন কিছুর আশা জাগিয়ে দিতে এসেছে।
অনেক সুন্দর হয়েছে আপু গল্পটা 🥰🥰
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে
দর্শন শোভাকে ফেসবুকের গল্প থেকে পড়ে ভালো লাগছে।তাই ওদের প্রেম কাহিনী পড়তে আরও ইচ্ছে হলো এই ই বুকটা কিনা হলো।ফেসবুক থেকে দর্শনের চরিত্র টা একটু ভিন্ন হয়েছে এতেই অনেক ভালো লাগছে।কিন্তু শেষ পড়ে মন ভরেনি।ওদের ঢাকায় যাবার পর সংসারও পড়তে মন চাচ্ছে।তবে শুরু থেকে শেষটা ভালোভাবেই শেষ হয়েছে।
অসাধারণ লেখনি... আপনার জন্য শুভকামনা রইল ❤️🦋
প্রিয় রাতপাখি🥰 অবশেষে বই টা কিনলাম তোমার অনেক দিন এর ইচ্ছে পূরণ হল তোমার লিখা গল্প গুলোর কথা কি বলবো এক কথায় অসাধারণ বলে বুঝাতে পারবো নাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য অনেক দোয়া করি এই ভাবে এ এগিয়ে যাও অনেক অনেক অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য ভালোবাসি রাতপাখি❤️❤️
ইশরাত আপা, জাস্ট অসাধারণ হইছে গল্পটা। আর দাদাজানের চরিত্রটা তো আমার অনেক ভালো লাগছে, আর মিতু ভাবীর চরিত্রটাও। একজন সম্পর্ক বুঝতে সাহায্য, পরামর্শ দেই তো আরেকজন দ্বীনের বিষয়ে সতর্ক করে। গল্পে পাশ্য চরিত্র গুলোর মধ্যে এই দুই চরিত্র আমার নিজের রেটিং লিস্টে উপরেই থাকবে, তারপর তো পারুল বেগম, দিজা, দীদার, শামীম আর অন্যরা আছেই। আর শোভা-দর্শনের কথা কি বলবো তারা তাদের জুটির মতোই অসাধারণ। তবে দর্শনের মতো এতো রাগচটা পোলা আমার তেমন পছন্দ না যারা অন্যের সব কথা না শুনে, না বুঝেই খালি রাগ দেখাই😒😑 তবে শান্ত, মিষ্টি মেয়ের রাগী জামাই ভালোই মানাইছে আবার🫣 মায়াবতী ইচ্ছা পড়ার পর ভাবিনি যে আপনি দর্শন-শোভার জুটি এনে এমন ভিন্ন চমক দিবেন। তবে আমি গল্প আরেকটু আগাবে ভেবেছিলাম মানে ঢাকায় তাদের ছোট্ট সংসার আর আমাদের দিজার মিস্টার মাহমুদকে পাওয়ার জার্নিটা পাবো এই রকমই ভেবেছিলাম। কিন্তু, কিন্তু লাস্ট লাইন পড়া শেষ করে হঠাৎ করে "সমাপ্ত " দেখে সকল ভাবনার ইতি ওখানেই টানতে হলো, যা আমার জন্য কিছুটা কষ্টদায়ক ছিল🤧। আশা করি আমরা আবার শোভা-দর্শন কে পাবো নতুন করে তাদের নতুন সংসার নিয়ে😊। আরেকটা কথা প্লিজ নিজে একবার গল্পটা চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে বেশ কয়েক জায়গায় বানান ভুল এসেছে😥 পার্সোনার রেটিং :৯.৫/১০
Khub sundar hoyece. Onekdin por akta valo golpo porlam. Best of luck
বইটি অসম্ভব রকমের সুন্দর হয়েছে। বিশেষ করে রোমান্টিক দাদা জানের জন্য বইটি পড়ে বেশি মজা লেগেছে।🥰🥰🥰🥰
জানিনা কেমন হইছে,, কিন্তু ফেইসবুক এ খন্ড খন্ড অংশ গুলো পড়ে মনে হয়েছে অসাধারণ হবে ❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ হয়েছে আপু আমি তো গল্পের নায়ক রেখে নায়কের দাদাজানের প্রেমে পড়ে গেছি এমন গল্প আরো চাই ধন্যবাদ আপু এতো সুন্দর গল্প উপহার দেবার জন্য 🖤🖤