

আজ রবিবার। তানহার আচমকাই খুব করে জ্বর এসেছে। জ্বরটা যে ভয়জ্বর, এটা বুঝতে তরীর সমস্যা হলো না। বাড়িতে কাউকে জানানো হয়নি তানহার ব্যাপারটা। তরীই বলেনি। পরে দেখা গেল, মা তাদের দুই বোনকে নিয়েই চিন্তা করছে। আজ ভার্সিটি শেষে বাজার করতে যাবে তরী। মাসের রোজ পাঁচ তারিখ মাসকাবারি বাজারটা করে সে। এমাসের ছয় তারিখ হয়ে গেছে, তবুও বাজার করা হয়নি। তাই আজ করবে বলে ভেবেছে। মাকে বলা হয়ে গেছে। শুধু লিস্টটা নেয়া বাকি।