

প্রেম ও বিরহের সংমিশ্রণে তিনটা ছোটোগল্প একসাথে।
"মাধুরী–মৃণাল, কবিতা–মারজুক এবং পূর্ণা–পীযুষ—এই তিন জোড়া চরিত্রই উড়ন্ত চিঠি বইটির প্রাণ। প্রত্যেকের গল্প আলাদা হলেও অনুভূতির গভীরতায় তারা এক সুতোয় গাঁথা। প্রথম গল্পে কল্পনা আর বাস্তবের মিশেল, দ্বিতীয় গল্পে অপ্রত্যাশিত এক মোড়, আর তৃতীয় গল্পে স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েন আমাকে শেষ পর্যন্ত পড়িয়ে রেখেছে। বইটির নাম প্রথমে ভিন্ন ধারণা দিলেও, গল্পগুলো পড়ার পর মনে হয়েছে নামটি একেবারেই যথার্থ। ঝরঝরে ও সাবলীল ভাষা বইটিকে আরও উপভোগ্য করেছে। লেখিকার কাছে প্রত্যাশা, এমন সুন্দর গল্পের উপহার ভবিষ্যতেও নিয়মিত পাব।"
মাধুরী–মৃণাল, কবিতা–মারজুক এবং পূর্ণা–পীযুষ—এই তিন জোড়া চরিত্রই উড়ন্ত চিঠি বইটির প্রাণ। প্রত্যেকের গল্প আলাদা হলেও অনুভূতির গভীরতায় তারা এক সুতোয় গাঁথা। প্রথম গল্পে কল্পনা আর বাস্তবের মিশেল, দ্বিতীয় গল্পে অপ্রত্যাশিত এক মোড়, আর তৃতীয় গল্পে স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েন আমাকে শেষ পর্যন্ত পড়িয়ে রেখেছে। বইটির নাম প্রথমে ভিন্ন ধারণা দিলেও, গল্পগুলো পড়ার পর মনে হয়েছে নামটি একেবারেই যথার্থ। ঝরঝরে ও সাবলীল ভাষা বইটিকে আরও উপভোগ্য করেছে। লেখিকার কাছে প্রত্যাশা, এমন সুন্দর গল্পের উপহার ভবিষ্যতেও নিয়মিত পাব।
Read all reviews on the Boitoi app
শেষ করলাম চাঁদনী আপুর 'উড়ন্ত চিঠি' বইটি। এই প্রথম চাঁদনী আপুর লেখা কোনো গল্প পড়লাম। এর আগে অবশ্য আপুর লেখা চিঠি পড়েছিলাম; বেশ ভালো চিঠি লিখেন তিনি। এখন গল্প পড়ে মনে হলো চিঠির পাশাপাশি তিনি ভালো গল্পও লেখেন। নিয়মিত গল্প লিখলে আশা করি আরো ভালো লিখতে পারবেন। শুভকামনা রইল। সবাই বইটি পড়ে দেখতে পারেন। ~এম.আর.এ. আকিব। পুনশ্চ: বইটিতে ভিন্ন রকমের ৩টি ছোটোগল্প রয়েছে।
এই লেখক এর প্রথম বই নীল খামে খোলা চিঠি পড়েছিলাম সেটা ভিন্ন মাত্রার বই ছিল। আবার যখন E বুকে উড়ন্ত চিঠি পড়তে গেলাম । অনেক আগ্রহ নিয়ে পড়তে গেলাম। লেখক তার চিঠিতে কি চমক রাখতে পারে? না লেখক হতাশ করেননি। তিনটা গল্পে তার লেখার মুন্সিয়ানা দেখিয়েছেন। চমৎকার তিনটা ভিন্নমাত্রার বিষয় নিয়ে লিখেছেন। আমি কোন গল্প নিয়ে কিছু বলবো না আমি বলব,আপনারা বইটি পড়েন, একটা সময় এসে বলে উঠবেন চমৎকার লিখনী!!!। অশেষ ধন্যবাদ লেখক কে। তার নতুন নতুন বই বার বার আমাদের কাছে আসুক আর আমরা উপভোগ করি তার লিখনি।
আলাদা প্রেক্ষাপটে লেখা তিনটি গল্পই চমৎকার। সামনে আরো বই পাওয়ার প্রত্যাশা করছি। অনেক শুভকামনা।
বইটা পড়ে খুব ভালো লাগলো। তিন ধাঁচের তিনটা গল্প,একদম বাস্তবভিত্তিক কাহিনী।লেখিকার জন্যে শুভকামনা
Jannatun Nahar Chadni চান্দুঁর লিখা বইটই এপ থেকে মন্ত্রমুগ্ধের মত পড়লাম উড়ন্ত চিঠি। এখানে ৩ টা গল্প এবং তিনটাই ভিন্নরূপের আর ভিন্ন আমেজের প্রথম গল্পটা মৃণালের একবারে পুরাই সারপ্রাইজিং। ২য় মোহপাপ অসাধারণ একটা গল্প বর্তমান সময়ের পরকীয়া নামক ব্যাধি নিয়ে লিখা শেষের লাইনটা খুব ভাল লেগেছে-" তুমি যে মোহে পড়ে পাপ করেছ সে পাপের কোন ক্ষমা হয়না " এক কথায় অসাধারণ ৩য় গল্পটা - মন চলে তার আপন গতিতে, আসলেইতো ভালোবাসা সেতো কোন শাসন, বারন মানেনা তারপর ও সমাজ পারিপার্শ্বিকতার চাপে ভালোবাসা নিজের মনের ভিতর গুমরে মরে। চমৎকার লিখেছ। এক বসায় পুরো বই শেষ করেছি, অফুরান শুভ কামনা রইলো চান্দুঁ 💖💖💖💖